ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন Logo ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি Logo তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি Logo দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ Logo ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে Logo ঢাকা-দিল্লির পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত Logo প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ Logo বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি

ময়মনসিংহ সদরের পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে সাংবাদিকদের হেনস্তা ও হুমকির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও নায়েব আবুল কালামকে বলতে শোনা যায়—‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’। এ সময় সাংবাদিকদের গালিগালাজ, আটকে রাখার চেষ্টা এবং শারীরিকভাবে হেনস্তার ঘটনা ঘটে। তবে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি, বলছেন সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালাম।

ভুক্তভোগী সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ‘আজকের পত্রিকা’র মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান তার বাবার জমির খারিজসংক্রান্ত সাধারণ তথ্য জানতে সদর পৌর ভূমি অফিসে যান।

সে সময় নায়েব আবুল কালাম অফিসের ভেতরে চায়ের আড্ডায় ব্যস্ত ছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিকেল ৩টার দিকে নায়েব অফিস থেকে বের হওয়ার সময় সাংবাদিক অনিক খান তার কাছে প্রয়োজনীয় তথ্য জানতে চান। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ভূমি কর্মকর্তা।

এ সময় নায়েব আবুল কালাম অফিসের অন্য কর্মচারীদের ডেকে অনিক খানকে ভেতরে আটকে রেখে মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন।

এ ঘটনায় অনিক খানের সঙ্গে থাকা ‘কালের কণ্ঠ’র মাল্টিমিডিয়া রিপোর্টার আলাদিন সানি, ‘নাগরিক টিভি’র মাল্টিমিডিয়া রিপোর্টার ফরহাদ ও সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত এগিয়ে এসে এর প্রতিবাদ জানান। এতে আরো চটে গিয়ে নায়েব তাদের উদ্দেশে ‘মাস্তানি করতে আইছস’ বলে গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে সবাইকে বেঁধে পেটানো ও মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন।

তথ্য চাওয়ার বিষয়ে জানতে চাইলে নায়েব আবুল কালাম সংবাদকর্মীদের বলেন, ‘এখানে কোনো মার্ডার হয়নি, কিসের তথ্য দেব? তথ্য চাইলে ডিসি অফিসে আবেদন করে আসবেন।’

ভুক্তভোগী সাংবাদিক অনিক খান বলেন, ‘নতুন জরিপের কাজে বাবার জমির খারিজের তথ্য খুব জরুরি ছিল। সাধারণ ভূমিসেবা ও নিজের জমির তথ্য পেতেও যদি বারবার তথ্য অধিকার আইনে আবেদন করতে হয়, তাহলে সাধারণ মানুষ কিভাবে সহজে সরকারি সেবা পাবেন?’

পরবর্তীতে অভিযোগের বিষয়ে নায়েব আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছে।

প্রথমে আমি তাদের চিনতে পারিনি।’

এদিকে তাৎক্ষণিকভাবে এ ঘটনার প্রতিকার ও বিচার চাইতে ভুক্তভোগী সাংবাদিকরা ময়মনসিংহের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের কার্যালয়ে যান। কিন্তু অভিযোগ উঠেছে, তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে কোনো ব্যবস্থা নেওয়ার বদলে উল্টো অভিযুক্ত নায়েবকে সঙ্গে নিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে সেখান থেকে চলে যান।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘শুনেছি বহিরাগতদের সঙ্গে নায়েবের কথা-কাটাকাটি হয়েছে। সেখানে সাংবাদিক ছিলেন কি না, তা আমার জানা নেই।’

এ ছাড়া কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেন এবং এ বিষয়ে তাকে না জড়ানোর কথা বলেন।

নায়েব আবুল কালামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সাংবাদিকদের সঙ্গে এমন দুর্ব্যবহারের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত কয়েক দিন আগে ‘এশিয়ান টেলিভিশন’র ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. আবুল মনসুর ঘুষ লেনদেনসংক্রান্ত একটি সংবাদের বিষয়ে বক্তব্য নিতে গেলে নায়েব আবুল কালাম তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

সরকারি কর্মকর্তার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ও সংবাদকর্মীদের প্রতি হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি

আপডেট সময় ০৮:০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬