ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন Logo ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি Logo তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি Logo দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ Logo ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে Logo ঢাকা-দিল্লির পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত Logo প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ Logo বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

দলীয় সূত্র জানায়, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে মিছিলের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহমেদ হামীম রাহাত বলেন, খেলার আয়োজন নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সামান্য বিশৃঙ্খলা হয়েছে। এটি বড় কিছু নয়।

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি

আপডেট সময় ০৭:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬