ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ নির্দেশনা সরকারের Logo আওয়ামী লীগের সর্বনাশা সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে দেওয়া হবে Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে টঙ্গীতে বিএনপির অবস্থান Logo রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার Logo সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ Logo রাত জেগে পাহারার পর পুলিশ বিশ্রামে যেতেই গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল Logo মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী Logo শিশু সুরক্ষায় নতুন মাইলফলক: দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে হবে চাইল্ড কেয়ার সেন্টার Logo খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী Logo রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ ববি হাজ্জাজের

জলবায়ু তহবিলে ন্যায্য হিস্যা আদায়: কপ-৩১ নিয়ে বড় প্রত্যাশা বাংলাদেশের

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন (কপ-৩১) থেকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় তার ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরে তাদের আনুষ্ঠানিক বিদায় জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। এমন সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রীর এই সম্মেলনে অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, দেশব্যাপী খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির কার্যকর ব্যবহার নিশ্চিতে প্রধানমন্ত্রীর নেওয়া পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ বিএনপির নির্বাচনী ইশতেহারেও অগ্রাধিকার পেয়েছিল।

মানবজাতি আজ বিপন্ন পরিবেশগত পরিস্থিতির মুখোমুখি উল্লেখ করে রিজভী আরও বলেন, কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমিয়ে আনতে বিশ্বনেতা ও পরিবেশ বিশেষজ্ঞদের আলোচনা থেকে একটি কার্যকর সমাধান বেরিয়ে আসবে। তিনি প্রত্যাশা করেন, পরিবেশ দূষণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অগ্রভাগে থাকায় আন্তর্জাতিক তহবিল ও ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে এই সম্মেলন।

প্রতিনিধি দলকে বিদায় জানানোর সময় জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অতি সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের মারাত্মক অভিঘাত বহন করতে হচ্ছে এ দেশের মানুষকে; বিশেষ করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলো ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, আমরা কারও কাছে কোনো দয়া বা করুণা চাই না, আমরা চাই ন্যায়বিচার। বৃহৎ দূষণকারী দেশগুলোর কারণে আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, তা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ নির্দেশনা সরকারের

জলবায়ু তহবিলে ন্যায্য হিস্যা আদায়: কপ-৩১ নিয়ে বড় প্রত্যাশা বাংলাদেশের

আপডেট সময় ০৯:৫৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬