ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিচারকের বিরুদ্ধে প্রেসব্রিফ : ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব Logo জঙ্গল থেকে নকশাল নির্মূল হলেও চেতনায় রয়ে গেছে: নরেন্দ্র মোদি Logo সাভারে এক রাতে তিন ককটেল বিস্ফোরণ, বাসে আগুন Logo শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের অর্থনীতি ধ্বংসে রাশিয়ার জোরদার হামলা Logo সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Logo জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী Logo মহেশখালীতে হচ্ছে আরও তিন এলএনজি টার্মিনাল Logo দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পাকিস্তান গেলেন বিসিএসের ৩৪ কর্মকর্তা Logo সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ

বুড়িগঙ্গায় নিষিদ্ধঘোষিত জবি ছাত্রলীগের নৌকা মিছিল

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকা মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

রবিবার (৮ নভেম্বর) সকালে নিষিদ্ধঘোষিত এই সংগঠনটির জবি শাখার সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে এ নৌকা মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের আয়োজন প্রসঙ্গে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডিসেম্বর মাসে স্বদেশ প্রত্যাবর্তনের বার্তা জানাতে আমরা এ নৌকা মিছিলের আয়োজন করেছি। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাস আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকারের গুরুত্ব।’

তিনি বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে যে আলোচনা রয়েছে, তা বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ।

শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন বলেও দাবি করেন তিনি।

আশিক-ই-আতাহার মেসবাহ আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধুকন্যা যা বলেন, তা করে দেখান। বাংলাদেশের কোটি কোটি মানুষ আজ তার অপেক্ষায় রয়েছে।’

বিজয়ের মাসের প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, ডিসেম্বর বিজয়ের চেতনার মাস।

এ মাসে দেশে শান্তি, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা তাদের।

‘ইতিহাসের শিক্ষা হোক বিভেদ নয়, সহাবস্থান; প্রতিহিংসা নয়, ন্যায়বিচার; সংঘাত নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান’—যোগ করেন এই ছাত্রলীগ নেতা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিচারকের বিরুদ্ধে প্রেসব্রিফ : ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব

বুড়িগঙ্গায় নিষিদ্ধঘোষিত জবি ছাত্রলীগের নৌকা মিছিল

আপডেট সময় ০৪:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬