ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

জিদানের দলে এক নতুন মুখ, ফিরলেন এমবাপ্পে-কোনাতে

ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো দল ঘোষণা করেছেন জিনেদিন জিদান। আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতির জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ১৯৯৮ সালের ব্যালন ডি’অরজয়ী এই কোচ।

দলে নতুন মুখ আছেন একজন। ফিরেছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ইব্রাহিমা কোনাতে ও অরেলিয়েঁ চুয়ামেনি। তবে চোটের কারণে বেশ কয়েকজন নিয়মিত মুখকে পাচ্ছেন না জিদান।

জিদানের দলে এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন প্যারিস এফসির তরুণ মিডফিল্ডার পাবলো পাজিস।

মার্শেই ও রেনের সাবেক স্ট্রাইকার মিকায়েল পাজিসের ছেলে তিনি।

অন্যদিকে কোনাতে ও চুয়ামেনির সঙ্গে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেও। প্রথম ম্যাচে চোট পাওয়ায় নেশনস লিগের বাকি তিন ম্যাচ থেকে ছিটকে যান রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার এমবাপ্পে। এ ছাড়া আগের ক্যাম্পে অভিষেক হওয়া গিয়োম রেস্তে, অ্যান্ডি দিয়ুফ, জেরেমি জাকে, লেনি ইয়োরো ও লুকা দা কুনহারা জায়গা ধরে রেখেছেন।

চোটের কারণে দলে নেই উইলিয়াম সালিবা, ম্যাক্সেন্স লাক্রোয়া, মানু কোনে, উসমান দেম্বেলে ও মাগনেস আকলিউশ। সঙ্গে বাদ পড়েছেন স্ট্রাইকার এস্তেবান লেপাউলও। তাদের অনুপস্থিতিতে ইন্টার মিলানের ফরোয়ার্ড মার্কাস থুরামের জন্য খুলেছে জাতীয় দলে ফেরার দরজা।

২৩ সদস্যের দলে আক্রমণভাগে এমবাপ্পে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা ও দেজিরে দুয়েদের মতো তারকাদের রেখেছেন জিদান। এবার তাদের নিয়েই আন্তর্জাতিক বিরতিতে নিজেদের শক্তির পরীক্ষা দেবে ফ্রান্স।

আগামী ১২ নভেম্বর মিলানের সান সিরোতে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। এরপর ১৫ নভেম্বর বোর্দোর স্তাদ আতলান্তিকে তুরস্কের বিপক্ষে খেলবে ফরাসিরা। উয়েফা নেশনস লিগের এ১ গ্রুপে তিন জয় ও এক ড্র নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে আছে দলটি।

ফ্রান্সের স্কোয়াড :

গোলরক্ষক :

মাইক মেইনিয়ান (মিলান), গিয়োম রেস্তে (তুলুজ) ও রবিন রিসের (লাঁস)

ডিফেন্ডার :

অ্যান্ডি দিয়ুফ (ইন্টার মিলান), মালো গুস্তো (চেলসি), জেরেমি জাকে (লিভারপুল), পিয়েরে কালুলু (জুভেন্টাস), ইব্রাহিমা কোনাতে (রিয়াল মাদ্রিদ), আদ্রিয়েন ত্রুফের (বোর্নমাউথ), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ) ও লেনি ইয়োরো (ম্যানচেস্টার ইউনাইটেড)

মিডফিল্ডার :

এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), রায়ান চেরকি (ম্যানচেস্টার সিটি), লুকা দা কুনহা (কোমো), আদ্রিয়েন রাবিও (মিলান), অরেলিয়েঁ চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ) ও ওয়ারেন জাইরে-এমেরি (পিএসজি)।

ফরোয়ার্ড :

ব্র্যাডলি বারকোলা (লিভারপুল), দেজিরে দুয়ে (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), পাবলো পাজিস (প্যারিস এফসি) ও মার্কাস থুরাম (ইন্টার মিলান)।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এআই খাতের স্বর্ণযুগ কি শেষ?

জিদানের দলে এক নতুন মুখ, ফিরলেন এমবাপ্পে-কোনাতে

আপডেট সময় ১০:৪৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬