ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

‘এই ক্যাপ-বলই আমাকে মোহাম্মদ শামি বানিয়েছে’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলার বয়স ৩ বছর পেরিয়েছে। ২০২৩ সালের জুনে খেলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকেই ভারতীয় দলে ফেরার আশায় ছিলেন মোহাম্মদ শামি।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স দিয়ে আলোচনাতেও এসেছিলেন। তাকে আবারও সুযোগ দেওয়া উচিত বলে ভারতের সাবেক ক্রিকেটাররা মতও দেন।

তবে নির্বাচকদের মন পাননি শামি। তাই আর অপেক্ষা নয়, টেস্ট ক্রিকেটকেই বিদায় জানালেন তিনি।

তাকে নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটনালেন। গতকাল রাতে ইনস্টাগ্রামে নিজের অবসর ঘোষণার খবর জানান ৩৬ বছর বয়সী পেসার।

বিদায়ের ঘোষণায় শামির ১৩ বছরের দীর্ঘ পথচলা থামল। এক ভিডিও বার্তায় শামি বলেছেন, ‘দীর্ঘ ১৩ বছরের যাত্রায় এই ক্যাপ, বলই আমাকে মোহাম্মদ শামি বানিয়েছে।

অনেক উত্থান-পতন এসেছে। পড়ে গেছি, ব্যথা পেয়েছি, চোটে পড়েছি। কিন্তু প্রতিবারই এই জার্সির জন্য ঘুরে দাঁড়িয়েছি।’

২০১৩ সালে ৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতায় অভিষেক হয় শামির। অবসরও নিলেন আরেক ৬ নভেম্বর।

সেই দিনকে স্মরণ করে তিনি বলেছেন, ‘বিশেষ করে ভক্তদের ধন্যবাদ। ক্রিকেট সমর্থকরা আমাকে যে পরিচিতি দিয়েছেন এবং যে উৎসাহ জুগিয়েছেন, তা চিরকাল মনে থাকবে। ক্রিকেটকে যারা এত ভালোবাসেন এবং আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন, সেই সব ভক্তকে জানাই অশেষ ধন্যবাদ। ৬ নভেম্বর আমি এই ক্যাপটি পেয়েছিলাম, আজ আরেক ৬ নভেম্বর, এই ১৩ বছরের যাত্রার এখানেই ইতি টানছি। যেদিন অভিষেক হয়েছিল, ঠিক সেই দিনেই আমি অবসর নিচ্ছি।’

টেস্টকে বিদায় জানালেও আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন শামি। তিনি বলেছেন, ‘আমি সাদা বলের ক্রিকেট খেলব। আইপিএল হোক কিংবা ঘরোয়া ক্রিকেট, খেলা চালিয়ে যাব।’

ভারতের হয়ে ৬৪টি টেস্ট খেলেছেন শামি। উইকেটশিকার করেছেন ২২৯টি। ভারতের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি পেসারদের তালিকায় তার অবস্থান ষষ্ঠ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এআই খাতের স্বর্ণযুগ কি শেষ?

‘এই ক্যাপ-বলই আমাকে মোহাম্মদ শামি বানিয়েছে’

আপডেট সময় ১০:৩৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬