ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী Logo পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : সড়ক মন্ত্রী Logo পাসপোর্ট-এনআইডি আবেদনে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে : রাশেদ খান Logo রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আইসিজের রায়কে স্বাগত জানাল তুরস্ক Logo ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

গোলের পর কান্না করার কারণ জানালেন ইব্রাহীম

জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন ইব্রাহীম।

গোলের পর সাধারণত বাধ ভাঙা উদযাপন করতে দেখা যায় ফুটবলারদের। ইব্রাহীমও করেছেন উদযাপন। তবে তাকে কান্না করতেও দেখা গেছে। গোলের পর কান্না করার কারণ জানিয়েছেন ফর্টিস এফসির এই ফুটবলার।

শুক্রবার (৬ নভেম্বর) বসুন্ধরায় এবিজি স্পোর্টস গ্রাউন্ডে জাতীয় দলের অনুশীলনে গণমাধ্যমের মুখোমুখি হন ইব্রাহীম। এ সময় তিনি বলেন, ‘অনেকদিন ধরে আমি জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে ছিলাম। মাঝেমধ্যে দলে থাকলেও খেলতে পারতাম না। গোল করার পর ওই খারাপ মুহূর্তগুলো বেশি মনে পড়ছিল। জীবনে যে খারাপ সময়গুলোর মধ্য দিয়ে গেছি, গোলের পর সেগুলোই মনে হচ্ছিল।’

ইব্রাহিমের গোলে আগস্ট মাসে বাংলাদেশি ক্লাব ফর্টিজ কিরগিজস্তানের মুরাসকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে খেলে। পরের মাসে আসিয়ান কাপের মূল স্কোয়াডে বাদ পড়েন ইব্রাহিম। হতাশা কাটিয়ে ক্লাবকেই ফেরার মঞ্চ বানিয়ে নেন এই ফুটবলার। ইব্রাহীম বলেন, ‘বাদ পড়ার পর অবশ্যই খারাপ লেগেছে। চেষ্টা করেছি ক্লাবে যদি ভালো করতে পারি, অবশ্যই দলে সুযোগ পাব। আর সুযোগ পেলে সেটার সদ্ব্যবহার করব।’

সাফের পরবর্তী ম্যাচে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ দিয়ে দলে যোগ দেওয়ার কথা হামজা চৌধুরীর। তার অপেক্ষায় রয়েছেন ইব্রাহিমও। তিনি বলেন, ‘হামজা ভাই অবশ্যই দলের মোমেন্টাম বদলে দেবেন। আর গত ম্যাচে আমাদের যে ভুলত্রুটি ছিল, ভিডিও বিশ্লেষণের পর বুঝতে পারব কোথায় ভুল হয়েছে। সেগুলো নিয়ে পরবর্তী ম্যাচের আগে কাজ করব।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান

গোলের পর কান্না করার কারণ জানালেন ইব্রাহীম

আপডেট সময় ১০:১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬