ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নিষিদ্ধ যুবলীগের মিছিল, ব্যানার-ফ্যাস্টুনসহ আটক ১২

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিলের ঘটনায় ব্যানার-ফ্যাস্টুনসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরের জেলরোড এলাকা থেকে শুরু করে ধোপাদিঘিরপাড় পর্যন্ত ‘সিলেট মহানগর যুবলীগ’-এর ব্যানারে মিছিলটি বের করা হয়।

আটকরা হলেন জকিগঞ্জের শামসুল ইসলামের ছেলে মো. শাহেক আহমেদ (৩২), ইব্রাহিম আলীর ছেলে মোহাম্মদ সেলিম আহমেদ (৩৭), আবুল কালামের ছেলে মুন্না আহমেদ (২৯), কানাইঘাটের ফরিদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৫), মেজবাহ উদ্দিনের ছেলে তানিম ইকবাল (১৯), নুরুল হকের ছেলে সালেহ আহমেদ (১৮), নসির আহমেদের ছেলে কিবরিয়া আহমেদ (৩০), মৃত মকবুল আলীর ছেলে আলী আহমদ (৪৫), মৃত মমিন উদ্দিনের ছেলে এন এম নাদিম (২০), দক্ষিণ সুরমার লিমন আহমেদের ছেলে ফাহিম হাসান রবি (১৮), আব্দুল মালিক খানের ছেলে জাকের খান (২৯) এবং রেহান উল্লাহর ছেলে জুনায়েদ আহমেদ (৩৮)।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে সিলেট মহানগর যুবলীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। এতে সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় মিছিলকারীরা আওয়ামী লীগ, যুবলীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

খবর পেয়ে পুলিশ মাঠে নামে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল রঙের ক্যাপ উদ্ধার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে নিষিদ্ধ যুবলীগের মিছিল, ব্যানার-ফ্যাস্টুনসহ আটক ১২

আপডেট সময় ০৫:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬