ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারে কপিরাইট ঝুঁকিতে গুগলের জেমিনি Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের একগুচ্ছ কর্মসূচি Logo আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ৫৫তম জন্মদিনে ঝাঁসির রানি টাবু Logo ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক Logo ৯৪ বছরের খরা কাটিয়ে কানসাসে ডেমোক্র্যাট জয়: মার্কিন রাজনীতিতে হ্যামিল্টনের ঐতিহাসিক ইতিহাস Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর Logo পোশাক শিল্পের মজুরি বোর্ডের প্রথম সভা চলছে Logo নতুন দায়িত্ব পেলেন ভূমিমন্ত্রী Logo আলিবাবার ভেরিফায়েড সরবরাহকারী হলো রিমার্ক, তালিকাভুক্ত হচ্ছে হাজারো পণ্য

নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিলল ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীর মরদেহ

নিখোঁজের দুই দিন পর কুমিল্লার আদনান আলতাফ (২৮) নামের এক মেডিক্যাল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (২ নভেম্বর) রাতে নিখোঁজ হন আদনান। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদনান আলতাফের বাবার নাম আলতাফ হোসাইন রাথার। তাদের বাড়ি ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার বুনপাড়া, দাঙ্গালপাড়ায়। কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান।

সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন।

ইস্টার্ন মেডিক্যাল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তার মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ অনেক খোঁজাখুঁজি করে।

বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে শুনতে পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারে কপিরাইট ঝুঁকিতে গুগলের জেমিনি

নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিলল ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীর মরদেহ

আপডেট সময় ১০:১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬