বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানি সেনাপ্রধান ‘বনানীতে আগুন লাগার খবরে তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠান প্রধানমন্ত্রী’  রেমিট্যান্সে ভর করে আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ইরানে অস্ত্র পাঠাবে না চীন, হরমুজ প্রণালি খুলে দিচ্ছি: ট্রাম্প জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের ২ বিলিয়ন ডলার প্রয়োজন লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ পচন রোধ করা গেলে আমরা পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব : কৃষিমন্ত্রী ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়ন্ত্রণে আনা হবে: শিক্ষামন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে নজরুল প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন : ফারুকী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আপনারা যদি জুলাই আন্দোলনের দিকে তাকান, তাহলে দেখবেন নজরুল কীভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন। দেয়ালের লেখনীতে দেখবেন নজরুলের কবিতা-গান কীভাবে ব্যবহৃত হয়েছিল।

রবিবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এর আগে তিনি চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, নজরুলকে জানতে এখন একটা বিশেষ সময় এসেছে। ৫ আগস্টের পরে আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। এটি একটি শিল্পের শক্তি যে আজ থেকে ১০০ বছর আগে তিনি কোথায় বসে গান-কবিতা লিখেছেন; উনি তখনও জানতেন না বাংলাদেশের মানুষের কাছে তার গান ও কবিতা অবলম্বন হয়ে উঠবে। আর এর ওপরে অবলম্বন করে তারা একটি বড় গণঅভ্যুত্থান পরিচালনা করবে। শিল্পের শক্তি নজরুলের শক্তি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নজরুলের স্মৃতি অবহেলিত। আমি জানি, কিন্তু আমরা স্মৃতি রক্ষা শুরু করি, কিন্তু স্মৃতি সংরক্ষণ করি না। এটি আমাদের খারাপ দিক। তবে আমাদের সুনজর রয়েছে।

তিনি আরও বলেন, কুমিল্লায় নজরুলের অনেক স্মৃতি বিলীন হয়ে যাচ্ছে। আমাদের কম সময়ে আমরা তা সংরক্ষণের উদ্যােগ নিয়েছি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com