ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজপথে নেমেছে রাজধানীর মিরপুরের পোশাক শ্রমিকরা। একপর্যায়ে তারা মিরপুর-১০ গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

এ সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

রবিবার (১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মিরপুর-১০ গোলচত্বরে এ ঘটনা ঘটে। সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত ছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আপডেট সময় ১২:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬