চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা মুন্সিপুর গ্রামের শিমুলতলা মাঠ থেকে বড় আকৃতির একটি রাসেল ভাইপার সাপ স্থানীয় কৃষকদের হাতে ধরা পড়েছে। সীমান্তের শূন্যরেখায় সাপটি ধরা পড়ে বলে জানা গেছে।
গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে হাসান আলী নামের এক কৃষক সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা দিয়ে ভেড়ার পাল নিয়ে আসছিলেন। এসময় রাসেল ভাইপারটি একটি ভেড়াকে তাড়িয়ে ছোবল দেওয়া চেষ্টা করে। পরে হাসান আলীর চিৎকারে সবাই ঘটনাস্থলে ছুটে আসে এবং কৌশলে সাপটি আটক করে।
সর্বশেষ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা বন বিভাগকে খবর দেওয়া হলে বন বিভাগের ফরেস্ট গার্ড শাহাজামাল ওরফে রিপন ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে দামুড়হুদা উপজেলা বন বিভাগে নিয়ে যান।
বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারতবাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত
জীবননগরের ডেপুটি রেঞ্জার শরিফুল ইসলাম কাজল সাপটি রাসেল ভাইপার বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেল ভাইপার অত্যন্ত বিষধর সাপ। সাপটিকে নিরাপদে অবমুক্ত করার জন্য খুলনা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে। দলটি সাপটিকে নিয়ে সুন্দরবন এলাকায় অবমুক্ত করবে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























