ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশ, সমর্থন জানাল সিজেপি Logo থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ৭ প্রাণহানি Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন Logo স্ত্রীসহ নওগাঁর সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল Logo ‘সব বিষয় জেনে কথা বলবো’, তাহসিফ সৌরির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী Logo বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ১৩ Logo ১০-১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই খাদ্য পরিকল্পনা করার নির্দেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী আহত, যান চলাচল বন্ধ

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত আরও ১৮ জন।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে ওই এলাকার শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দিয়ে আইল্যান্ডে গিয়ে আবার ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মৃত্যু হয়।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।’

ওসি মোয়াজ্জেম উদ্দিন জানান, নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশ, সমর্থন জানাল সিজেপি

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

আপডেট সময় ১২:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬