ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সহিংস বিক্ষোভে অংশ নিলেই সাড়ে ৭ লাখ টাকা জরিমানা, আলবেনিয়ায় নতুন আইন Logo অ-১৫ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশের যুবারা Logo শান্তিপূর্ণ উপ-নির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি Logo প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব Logo তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য Logo ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশ, সমর্থন জানাল সিজেপি Logo থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ৭ প্রাণহানি Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন Logo স্ত্রীসহ নওগাঁর সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল

১০-১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই খাদ্য পরিকল্পনা করার নির্দেশ

খাদ্যশস্য সংরক্ষণের অবকাঠামো নির্মাণে আগামী ১০ থেকে ১৫ বছরের চাহিদা বিবেচনায় নিয়ে টেকসই পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

আজ বৃহস্পতিবার ঢাকায় খাদ্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্যের মজুদ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গুদামের অবকাঠামোগত উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করতে হবে। উৎপাদন বেশি হয় এমন এলাকায় গুদাম নির্মাণে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি পুরোনো গুদাম সংস্কারেও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বক্তব্য দেন। তারা খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ, গুদামের মান উন্নয়ন ও নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সহিংস বিক্ষোভে অংশ নিলেই সাড়ে ৭ লাখ টাকা জরিমানা, আলবেনিয়ায় নতুন আইন

১০-১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই খাদ্য পরিকল্পনা করার নির্দেশ

আপডেট সময় ০৪:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬