ইউক্রেনের দিনিপ্রো শহরে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
দিনিপ্রো অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর হানজা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে হতাহতের এ তথ্য জানান।
বৃহস্পতিবার শহরটির একটি ট্রেন স্টেশনেও প্রাণঘাতী হামলার খবর জানিয়েছে ইউক্রেনের রেলওয়ে কর্তৃপক্ষ।
শহরটির মেয়র বরিস ফিলাতভ জানিয়েছেন, হামলায় একটি যাত্রীবাহী ট্রেনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ট্রেনটিতে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলা৭১নিউজ/আরএইচ






















