ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার Logo এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার Logo শুধু সার্টিফিকেট প্রদানের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি : শিক্ষামন্ত্রী Logo ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে পরিণত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর Logo স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনিসুল হক, পলক ও সাবেক আইজিপি মামুন Logo মান্নার গাড়িতে আগুনের ঘটনায় ম্যানেজার মামুনের জামিন Logo এডেন বিমানবন্দর খালি করার নির্দেশ দিলো হুথিরা Logo নায়ক মান্নার গাড়িতে আগুনের ঘটনায় কারাগারে ২ Logo অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ Logo বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে মিরপুরের ফ্লাডলাইটে আগুন

মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ, সাবেক পুলিশ সদস্য হেফাজতে

সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কৃপেশ রায় (৪০) নামের সাবেক এক পুলিশ সদস্যকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের বাড়ি থেকে হেফাজতে নেওয়া হয় তাকে।

এদিকে এ ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের দাবি, গত রোববার কৃপেশ রায়ের নামে পরিচালিত একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর রাজারগাঁওসহ আশপাশের এলাকায় প্রতিক্রিয়া দেখা দেয়। তবে পোস্টটি কে দিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অভিযোগ অস্বীকার করে কৃপেশ রায় দাবি করেন, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে তার চাচাতো ভাই পন্টি রায় তাকে ফাঁসানোর চেষ্টা করছেন।

এসময় পন্টি তার ফেসবুক আইডি ব্যবহার করে অথবা ভুয়া পোস্টের মাধ্যমে তাকে বিপদে ফেলেছেন বলে অভিযোগ করেন কৃপেশ।

একইসঙ্গে এ বিষয়ে আইনি সুরক্ষা চেয়ে গতকাল সকালে তিনি নিজেই তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে পন্টি রায়ের বক্তব্য জানতে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর রাজারগাঁও এলাকায় স্থানীয় লোকজন জড়ো হলে পুলিশ সেখানে যায়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে কৃপেশ রায়কে পুলিশ হেফাজতে নিয়ে থানায় নেওয়া হয়।

ওসি ফারুক আহমেদ জানান, কৃপেশ রায় তাকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ তুলে থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সংবেদনশীল এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য রাজারগাঁও গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।

পাশাপাশি বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার

মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ, সাবেক পুলিশ সদস্য হেফাজতে

আপডেট সময় ০৩:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬