ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর কথা, নির্ধারিত সময়েই চালু হবে Logo পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নয়, সেই দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের মেলা ভাঙচুর Logo জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের বক্তৃতায় কিউবার পররাষ্ট্রমন্ত্রীর বাধা, তীব্র বাগবিতণ্ডা Logo স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত Logo জাতিসংঘে দুই দেশের মুখোমুখি অবস্থান, পরিস্থিতি সামলালেন খলিলুর রহমান Logo রোগী পরিবহণের ভোগান্তি কমাতে নতুন পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী Logo নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক Logo জয়-পুতুলসহ সিআরআইয়ের ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ Logo এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব এলাকায় বৃষ্টি হতে পারে Logo বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, জাতীয় অগ্রগতির বিনিয়োগ : প্রতিরক্ষা উপদেষ্টা

মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ, সাবেক পুলিশ সদস্য হেফাজতে

সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কৃপেশ রায় (৪০) নামের সাবেক এক পুলিশ সদস্যকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের বাড়ি থেকে হেফাজতে নেওয়া হয় তাকে।

এদিকে এ ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের দাবি, গত রোববার কৃপেশ রায়ের নামে পরিচালিত একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর রাজারগাঁওসহ আশপাশের এলাকায় প্রতিক্রিয়া দেখা দেয়। তবে পোস্টটি কে দিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অভিযোগ অস্বীকার করে কৃপেশ রায় দাবি করেন, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে তার চাচাতো ভাই পন্টি রায় তাকে ফাঁসানোর চেষ্টা করছেন।

এসময় পন্টি তার ফেসবুক আইডি ব্যবহার করে অথবা ভুয়া পোস্টের মাধ্যমে তাকে বিপদে ফেলেছেন বলে অভিযোগ করেন কৃপেশ।

একইসঙ্গে এ বিষয়ে আইনি সুরক্ষা চেয়ে গতকাল সকালে তিনি নিজেই তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে পন্টি রায়ের বক্তব্য জানতে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর রাজারগাঁও এলাকায় স্থানীয় লোকজন জড়ো হলে পুলিশ সেখানে যায়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে কৃপেশ রায়কে পুলিশ হেফাজতে নিয়ে থানায় নেওয়া হয়।

ওসি ফারুক আহমেদ জানান, কৃপেশ রায় তাকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ তুলে থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সংবেদনশীল এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য রাজারগাঁও গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।

পাশাপাশি বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর কথা, নির্ধারিত সময়েই চালু হবে

মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ, সাবেক পুলিশ সদস্য হেফাজতে

আপডেট সময় ০৩:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬