ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ক্র্যাঙ্কি কো-ওয়ার্কার্স ডে আজ, অফিসের খিটখিটে মেজাজের সহকর্মীদের জন্য বিশেষ দিন Logo প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনের পকেটে সবসময় ফিরতি ফ্লাইটের টিকিট থাকে: হাসনাত আবদুল্লাহ Logo তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোনের আয় ৪ হাজার ১৭ কোটি টাকা Logo পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় দুই ‘এনকাউন্টার’, কী বার্তা দিচ্ছে বিজেপি সরকার Logo রমজানের আগেই ভোজ্যতেলের দাম বৃদ্ধির চিন্তা ব্যবসায়ীদের Logo ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি Logo ‘দেশেই আছেন রুমি’—জানালেন আইনজীবী, হাইকোর্টে আগাম জামিন আবেদন Logo শিশুকে মাটিতে আছাড় মেরে হত্যার দায়ে ইতালি প্রবাসীর যাবজ্জীবন Logo পুলিশ বাহিনীর প্রধান হয়ে ক্রসফায়ারের কথা বলেন কী করে, প্রশ্ন রিজভীর Logo আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির

এনসিপির ডায়াস্পোরা উপকমিটিতে নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, মনিরা শারমিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী সংগঠন দেখভালের জন্য গঠিত ‘ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি’র প্রধান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে। এই উপ-কমিটির উপপ্রধান হলেন মনিরা শারমিন। সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে দলের ডায়াস্পোরা বিষয়ক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসী কল্যাণ বিষয়ক কার্যক্রম সুসংহত করার লক্ষ্যে নিম্নোক্ত সদস্যদের সমন্বয়ে ‘ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি’ গঠন করা হলো।

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ। ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে উপকমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ক্র্যাঙ্কি কো-ওয়ার্কার্স ডে আজ, অফিসের খিটখিটে মেজাজের সহকর্মীদের জন্য বিশেষ দিন

এনসিপির ডায়াস্পোরা উপকমিটিতে নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, মনিরা শারমিন

আপডেট সময় ০৫:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬