ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন

জাতীয় সামার অ্যাথলেটিক্সের উদ্বোধনী দিনে পুরুষদের ১০০ মিটার দৌড়ে সেরা হয়ে দ্রুততম মানবের খেতাব ধরে রেখেছেন ইমরানুর রহমান। নারীদের ১০০ মিটারে সেরা হয়ে দ্রুততম মানবীর মুকুট ধরে রেখেছেন শিরিন আক্তার। একই দিনে নারীদের ৪০০ মিটার হার্ডলসে জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা আক্তার।

শুক্রবার জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স। পুরুষদের ১০০ মিটার দৌড় ইমরানুর শেষ করেন ১০.৫৩ সেকেন্ডে। ১০.৬৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন মোহাম্মদ ইসমাইল রুপা। ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন তারেক রহমান।

নারীদের ১০০ মিটারে শিরিন আক্তার সময় নেন ১২.০৮ সেকেন্ড। ১২.২৩ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হন শরীফা খাতুন। তৃতীয় হওয়া সুমাইয়া দেওয়ানের সময় ছিল ১২.৩৩ সেকেন্ড।

জাতীয় পর্যায়ের এই সাফল্য আসন্ন এসএ গেমসে কাজে লাগবে বলে আশাবাদী শিরিন। অন্যদিকে, আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফলের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন ইমরানুর।

দিনের অন্যতম আকর্ষণ ছিল নারীদের ৪০০ মিটার হার্ডলস। এ ইভেন্টে ১ মিনিট সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জেতেন বর্ষা আক্তার।

পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন সেনাবাহিনীর মোশাররফ হোসেন। হ্যামার থ্রোতে ৫৫.৪০ মিটার দূরত্ব অতিক্রম করে সেরা হয়েছেন গৌরাঙ্গ রায়।

নারীদের ১৫০০ মিটারে ৪ মিনিট ৪৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন নৌবাহিনীর প্রিয়া আক্তার। পুরুষদের ট্রিপল জাম্পে টানা চতুর্থবারের মতো স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর রতন মৃধা। হাই জাম্পে ১.৬৫ মিটার অতিক্রম করে টানা পঞ্চমবার এবং ক্যারিয়ারে অষ্টমবারের মতো সেরা হয়েছেন সেনাবাহিনীর রিতু আক্তার।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন

আপডেট সময় ০৭:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬