ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে জিতলেও ডিফেন্স নিয়ে বিরক্ত কার্লো আনচেলত্তি

ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের থেকে যোজন যোজন ফারাক ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। গতকালের ম্যাচে সেটিই চোখে পড়ার কথা ছিল।

ভারতের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি কোচ কার্লো আনচেলত্তি। বিশেষ করে রক্ষণে আরো উন্নতির প্রয়োজন রয়েছে বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি। একই সঙ্গে ভারতের বিরুদ্ধে ম্যাচের অভিজ্ঞতাও তার ভালো লেগেছে বলে জানিয়েছেন এই ইতালিয়ান কোচ।

সাংবাদিকদের সাথে আলাপকালে আনচেলত্তি বলেন, ‘ভারত নিজেদের মতো করে খেলার চেষ্টা করেছে।

ওরা ডিফেন্স ঠিক রেখে, কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেছে। আমার মনে হয়, ওরা ভালো খেলেছে। আমাদের গোলের সুযোগ তৈরি করতে কিছুটা সমস্যা হয়েছিল। এস্তেভাও গোল করার পর আমরা ম্যাচটা আরও ভালো ভাবে নিয়ন্ত্রণ করার সুযোগ পেয়েছি।

গোল না খেয়ে ম্যাচ শেষ করায় উল্লেখ করে ব্রাজিলিয়ান কোচ আরো বলেন, ‘ডিফেন্ডারদের ১০০শতাংশ নিখুঁত পারফরম্যান্স ছিল না। কারণ এই ম্যাচে যে ডিফেন্ডাররা খেলেছেন, তাদের অনেকেই এর আগে একসঙ্গে খেলেনি। ’

আমার মনে হয়, আমরা ভালো ডিফেন্স করেছি। তবে কাউন্টার অ্যাটাকে ভারত আরো কয়েকটা সুযোগ তৈরি করতে পারলে আমাদের এই ডিফেন্স নিয়ে বিপদে পড়তে হত। গোল না খাওয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ।

কিন্তু রক্ষণে কিছু বিষয় আরো উন্নত করতে হবে বলে যোগ করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৫:২৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬