ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে : রুমন Logo প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী Logo মেট্রো রেলে ইন্টার্নশিপ করার সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ Logo জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরো জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর Logo ‘ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে যা হচ্ছে, তা প্রিমিয়ার লিগের ষড়যন্ত্রতত্ত্ব’ Logo ‘শক্তিশালী দলগুলোর বিপক্ষে সমানতালে লড়াই করাও বাংলাদেশের অগ্রগতির বড় প্রমাণ’ Logo ভারতের বিপক্ষে খেলতে পারবেন না রাফিনিয়া Logo ৩ সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের, ভারতের লক্ষ্য ৪০৬ Logo পূর্ব তৈমুরের সঙ্গে নাটকীয় ড্রয়ে ফাইনালে কম্বোডিয়া Logo রাইড শেয়ারিং গাড়িতে ওঠে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি গায়িকা

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ফেনীর ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের ভাঙাপুল এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তাবলিগ জামাতের সদস্য সিরাজুল ইসলাম (৫২) নিহত হয়েছেন। এসময় আরো তিন জন অটোরিকশা যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার ভাঙ্গাপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় আহতরা হলেন নুরুল ইসলাম (৩২), রাকিব (২২), আনোয়ার বেগস (৬০)।

জানা গেছে, কয়েক দিন আগে সিরাজুল ছাগলনাইয়ার উত্তর মন্দিয়া গ্রামে তাবলিগ জামাতে দলগত চিল্লায় আসেন।

সেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহযোগীরা তাকে ডাক্তার দেখাতে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিরাজুল ঘটনাস্থলেই মারা যান এবং তিনজন আহত হন।

ছাগলনাইয়া থানার এসআই শাহীনুর আলম জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে : রুমন

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

আপডেট সময় ০৪:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬