ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ফেনীর ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের ভাঙাপুল এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তাবলিগ জামাতের সদস্য সিরাজুল ইসলাম (৫২) নিহত হয়েছেন। এসময় আরো তিন জন অটোরিকশা যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার ভাঙ্গাপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় আহতরা হলেন নুরুল ইসলাম (৩২), রাকিব (২২), আনোয়ার বেগস (৬০)।

জানা গেছে, কয়েক দিন আগে সিরাজুল ছাগলনাইয়ার উত্তর মন্দিয়া গ্রামে তাবলিগ জামাতে দলগত চিল্লায় আসেন।

সেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহযোগীরা তাকে ডাক্তার দেখাতে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিরাজুল ঘটনাস্থলেই মারা যান এবং তিনজন আহত হন।

ছাগলনাইয়া থানার এসআই শাহীনুর আলম জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

আপডেট সময় ০৪:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬