ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ Logo সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেল-পেট্রোল বোমা, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী Logo সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি Logo সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির Logo শরীরে চর্বি থাকা কেন জরুরি, কমে গেলে কী ক্ষতি হয় Logo ২২ অনলাইন প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা বাংলাদেশ ব্যাংকের Logo নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম Logo আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিভীষিকাময়, সরকারের আত্মমূল্যায়ন জরুরি : সিপিবি Logo ‘শুভ জন্মদিন আপা’ লিখে পোস্ট, ছাত্রশক্তির নেতাকে পুলিশে সোপর্দ

বিশ্ববাজারের পর দেশের বাজারেও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার টাকার বেশি কমানো হয়েছে। মানভেদে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করে নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায়। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে মূল্য সংশোধনের ধারাবাহিকতায় স্থানীয় বাজারেও দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ১৯০ ডলারে।

আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস ডটকম’-এর তথ্য অনুযায়ী, বৈশ্বিক বাজারে এক দিনেই প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে প্রায় ৮০ ডলার এবং গত এক মাসের ব্যবধানে দাম কমেছে প্রায় ১৫০ ডলার।

চলতি বছরের শুরুর দিকে ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে স্বর্ণের দামে নাটকীয় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছিল। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দর ৫ হাজার ডলার ছাড়িয়ে গিয়েছিল। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণেই স্থানীয় বাজারেও দর ওঠানামা করছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ

বিশ্ববাজারের পর দেশের বাজারেও কমল স্বর্ণের দাম

আপডেট সময় ১১:৫১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬