ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন Logo রংপুরে ক্যাডেট কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন Logo ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী Logo বিক্রি কমে যাওয়ায় ২০২৭ সালে সাইবারট্রাক উৎপাদন বন্ধ করবে টেসলা Logo মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর Logo মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর সড়কে বিএনপি নেতাকর্মীরা Logo ঢাকায় ভারত-পাকিস্তান লড়াই উপভোগ করলেন দীনেশ ত্রিবেদী Logo গোপালগঞ্জে সহিংসতা, রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত Logo পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির Logo ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ

বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের জার্সিতে সাত গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন জুড বেলিংহাম। সব গোলই করেছেন বিশ্বকাপে। এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েন রিয়াল মাদ্রিদের এই তারকা।

জাতীয় দলের হয়ে এমন অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতি হাতেনাতে পেলেন বেলিংহাম। টানা দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডের বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার।

সবশেষ বিশ্বকাপে বেলিংহামের দুর্দান্ত পারফরম্যান্সের ভর করেই ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন হওয়ার পর নিজেদের সেরা সাফল্য হিসেবে তৃতীয় স্থান অর্জন করে আসর শেষ করে ইংল্যান্ড। বিশ্বকাপের নকআউট পর্বে ইংল্যান্ডের জয়ে প্রধান ভূমিকা রাখেন বেলিংহাম। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ৩-২ ব্যবধানের জয় এবং নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলের জয়ে—দুই ম্যাচেই জোড়া গোল করেন তিনি।

অফিসিয়াল ইংল্যান্ড অ্যাপে সমর্থকদের ভোটে বর্ষসেরা নির্বাচিত হয়ে বেলিংহাম বলেন, ‘অসাধারণ লাগছে। আবারও ভক্তদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া বিশাল সম্মানের। যখন আপনি জাতীয় দলের জন্য খেলেন, তখন এসব বিষয় নিয়ে ভাবেন না। কিন্তু অসাধারণ মৌসুম কাটানোর পর এটা অবশ্যই চমৎকার প্রাপ্তি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন

বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

আপডেট সময় ০৮:০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬