ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব ছাড়তে বললেন রাফি Logo হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, নীলাচলের ৮ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা Logo গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাক শ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় আজও কর্মবিরতি Logo আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি Logo ঢাকার বাজারে মসলার দামে ঊর্ধ্বগতি, কেজিতে বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত Logo যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস Logo শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান: রিজভী Logo জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় : সেলিম উদ্দিন Logo অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে Logo জননিরাপত্তায় ফরিদপুরে ৫ প্লাটুন আনসার মোতায়েন

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কার্গো থেকে এলএনজি স্থানান্তর ব্যাহত, কমেছে গ্যাস সরবরাহ

কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো থেকে ভাসমান টার্মিনালে স্থানান্তর (ট্রান্সফার) ব্যাহত হচ্ছে। ফলে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিকের তুলনায় কমে গেছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

আজ সন্ধ্যা ৬টার দেশে মোট গ্যাস সরবরাহ হয়েছে ২৩০১ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর মধ্যে দেশীয় উৎস থেকে সরবরাহ হয়েছে ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে পাওয়া গেছে মাত্র ৬৮৬ মিলিয়ন ঘনফুট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার ব্যাহত হচ্ছে।

এর ফলে স্বাভাবিকের চেয়ে সামগ্রিক গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব ছাড়তে বললেন রাফি

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কার্গো থেকে এলএনজি স্থানান্তর ব্যাহত, কমেছে গ্যাস সরবরাহ

আপডেট সময় ০৭:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬