ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন

‘মা হওয়ার পরের শারীরিক পরিবর্তন লজ্জার নয়, বরং মাতৃত্বের চিহ্ন’

সন্তান জন্ম দেওয়ার পর নারীদের শরীরের পরিবর্তন ও ওজন বৃদ্ধি নিয়ে কটূক্তির তীব্র সমালোচনা করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মা হওয়ার পর একজন নারীর শরীরে পরিবর্তন আসা একটি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া।

সম্প্রতি বিগ বস-এর মঞ্চে অভিনেতা সালমান খানও এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার সেই একই ইস্যুতে স্পষ্ট বক্তব্য রাখলেন পরিণীতি।

পরিণীতি প্রশ্ন তুলে বলেন, সন্তান জন্ম দেওয়ার পর নারীর শরীরের পরিবর্তন বা স্ট্রেচ মার্ককে কেন নেতিবাচক হিসেবে দেখা হবে? নয় মাস ধরে একটি প্রাণকে গর্ভে ধারণ করার পর শরীরে দাগ বা ওজন বৃদ্ধি লজ্জার কিছু নয়, বরং এটি মাতৃত্বের চিহ্ন। কোনো গর্ভবতী বা নতুন মাকে দেখলে তার শারীরিক গঠন বা ওজন নিয়ে কথা না বলে, তার ও সন্তানের ভালো থাকা নিয়ে আলোচনা করা উচিত।

অনলাইন ট্রোলিং নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব কম সময় কাটান। তাই তাকে নিয়ে কে কী লিখছেন, তা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। অচেনা মানুষের মন্তব্যে কান না দিয়ে পরিবার, জীবন ও কাছের মানুষদের গুরুত্ব দেওয়াই তার প্রধান অগ্রাধিকার।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির

‘মা হওয়ার পরের শারীরিক পরিবর্তন লজ্জার নয়, বরং মাতৃত্বের চিহ্ন’

আপডেট সময় ০৫:৪৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬