ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন

প্যারিসের মঞ্চে ফিরছেন ঐশ্বরিয়া

আবারও প্যারিসের মঞ্চে হাঁটতে দেখা যাবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে। আগামী ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানীতে বসছে ল’রিয়াল প্যারিসের নবম ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’ ফ্যাশন শো।

সেখানেই আন্তর্জাতিক তারকাদের সঙ্গে রানওয়েতে দেখা যাবে এই বলিউড সুন্দরীকে।

আইফেল টাওয়ারকে পেছনে রেখে প্লাস জফ্রে-তে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’ অর্থাৎ নিজের মূল্য ও আত্মবিশ্বাস প্রকাশের ভাবনাকে এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য করা হয়েছে।

ল’রিয়াল প্যারিসের এই আয়োজনে ঐশ্বরিয়ার উপস্থিতি অবশ্য নতুন নয়।

প্রতি বছরই তার পোশাক, সাজ ও রানওয়ে উপস্থিতি ভক্তদের নজর কাড়ে। ফলে এবার কী সাজে তাকে দেখা যাবে, তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল।

২০২৪ সালের আয়োজনে লাল রঙের জমকালো গাউনে হাজির হয়ে আলোচনায় এসেছিলেন ঐশ্বরিয়া। গাউনটির নিচের অংশ ছিল বড় ও বেলুনের মতো আকৃতির।

সঙ্গে ছিল ঘন ভলিউমের চুলের সাজ ও গাঢ় লাল লিপস্টিক। রানওয়েতে হাঁটার পর তার ‘নমস্তে’ ভঙ্গিও বিশেষভাবে নজর কেড়েছিল। আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে ঐশ্বরিয়ার সেই ভারতীয় আবহ প্রশংসা কুড়িয়েছিল।

পরের বছর অবশ্য একেবারে ভিন্ন সাজে দেখা যায় তাকে। গাউনের বদলে মনীশ মালহোত্রার নকশা করা গাঢ় নীল মখমলের শেরওয়ানি পরেছিলেন অভিনেত্রী।

এতে ছিল অলংকারখচিত কাফ, হীরার ব্রোচ ও পেছনে স্ক্যালপড হীরার নকশা।

তাই গত দুই বছরের ভিন্নধর্মী সাজের পর এবার ঐশ্বরিয়া কী পরেন, সেটিই এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। আগামী ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের পটভূমিতে রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া। এখন অপেক্ষা, নতুন সাজে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে এবার কী চমক নিয়ে হাজির হন তিনি।

ল’রিয়াল প্যারিসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ঐশ্বরিয়ার। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে প্যারিসের বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন আয়োজনে নিয়মিত উপস্থিতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় তারকাদের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এবারের রানওয়েতে ঐশ্বরিয়ার সঙ্গে থাকবেন হলিউড অভিনেত্রী ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, সিমোন অ্যাশলি, কারা ডেলেভিন, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েল ও আজা নাওমি কিং। আরও থাকছেন বেবে ভিও গ্রান্ডিস, মডেল লুমা গ্রোথে ও প্যারালিম্পিক চ্যাম্পিয়ন ম্যারি বোশে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির

প্যারিসের মঞ্চে ফিরছেন ঐশ্বরিয়া

আপডেট সময় ০৬:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬