বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানি সেনাপ্রধান ‘বনানীতে আগুন লাগার খবরে তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠান প্রধানমন্ত্রী’ 

পিএসএলে সাকিবের সঙ্গী হতে চলেছেন মিরাজ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। তবে পাকিস্তান ও ভারত সংঘাত শুরুর পর রিশাদ ফিরে আসেন দেশে। এরপর তারা দলে নেয় আরেক বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে। এবার তৃতীয় বাংলাদেশি হিসেবে  লাহোর কালান্দার্সে যোগ দিতে চলেছেন মেহেদী হাসান মিরাজ। 

২৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে ডেকেছে লাহোর কালান্দার্স। সিকান্দার রাজার পরিবর্তে মিরাজকে দলে নেয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে প্লে-অফ নিশ্চিত করা দলটি।

ফ্র্যাঞ্চাইজি আসরটি খেলতে এরইমধ্যে বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন মিরাজ।  

এ বিষয়ে গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘মিরাজ আধাঘণ্টা আগে পিএসএল খেলার এনওসি চেয়ে আবেদন করেছেন। এখন বোর্ড সিদ্ধান্ত নিবে।’

বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেললেও মিরাজ দলে নেই। এপ্রিলে আইসিসি মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই ক্রিকেটার বিসিবির অনাপত্তিপত্র পেলে প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন।

গতকাল রাতে পেশোয়ার জালমিকে ২৬ রানে হারানো লাহোর এরইমধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে। 

দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট না খেলা মিরাজ এখন পর্যন্ত সব মিলিয়ে ১৫৩ টি-টোয়েন্টি খেলে ৭.৫৫ ইকোনমিতে নিয়েছেন ১০৭ উইকেট। ব্যাট হাতে আছে ৭টি ফিফটিসহ ২০৯৯ রান।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com