ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন
ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি

ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন কার্তিক আরিয়ান ও মালয়ালম সিনেমার বর্ষীয়ান অভিনেতা মাম্মুটি। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইয়ামি গৌতম। আর পরিচালনায় নতুন স্বীকৃতি পেয়েছেন অভিনেতা রণদীপ হুদা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গুজরাটের একতা নগরে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিল্লির বাইরে এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আয়োজন করা হলো।

‘চন্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয়ের জন্য কার্তিক আরিয়ান এবং ‘ব্রহ্মযুগম’ সিনেমায় অভিনয়ের জন্য মাম্মুটি যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।

‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। একই সিনেমা এবারের আসরে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কারও অর্জন করেছে।

অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও সাফল্য পেয়েছেন রণদীপ হুদা। ‘স্বাতন্ত্র্য বীর সাভারকর’ সিনেমার জন্য সেরা নবাগত পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি। সিনেমাটিতে পরিচালনার পাশাপাশি প্রধান চরিত্রেও অভিনয় করেছেন রণদীপ।

এবারের আয়োজনে জনপ্রিয় চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে ‘কালকি ২৮৯৮ এডি’। সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ‘আমরান’ সিনেমার পরিচালক রাজকুমার পেরিয়াসামি।

অনুষ্ঠানের আরেকটি বড় আকর্ষণ ছিল প্রবীণ অভিনেতা অনন্ত নাগকে ২০২৪ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান। ভারতীয় চলচ্চিত্রে পাঁচ দশকের বেশি সময়ের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে দেশটির সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা দেওয়া হয়।

গুজরাটের কেভাদিয়ার একতা নগরে স্ট্যাচু অব ইউনিটির সামনে আয়োজিত অনুষ্ঠানে ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের সম্মানিত করা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির

ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি

আপডেট সময় ০৯:২৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬