ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসি Logo পলাতক সাজাপ্রাপ্তদের ফের‌তে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo গাজীপুরে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি, শিল্পাঞ্চলে স্বস্তি Logo জাবিতে র‍্যাগিং : ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা Logo মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে Logo মক্কা জোট : পূর্ণতা পাওয়ার আগেই ফাটল? Logo জিম্বাবুয়ের হয়ে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ Logo শেখ হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল তৈরি করছে ভারত : রিজভী Logo মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন Logo এমবাপ্পে-ইয়ামাল নন ব্যালন ডি’অর জিতবে মেসি—দাবি আর্জেন্টাইন কোচের

কিম জং উনের মেয়েদের গোলের মিসাইল উৎসব, ১০ গোল হজম করল বাংলাদেশ

এশিয়ান গেমসের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) গেমসের প্রথম ম্যাচে কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।

জাপানের আইচি-নাগায়োতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে নারীদের ফুটবল দিয়ে বাংলাদেশ তাদের মিশন আজ থেকে শুরু করেছে। কিন্তু ওসাকার নাগাই স্টেডিয়ামে শুরুটা মোটেই ভাল হলোনা। বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের লজ্জা পেয়েছে পিটার বাটলারের শিষ্যরা।

কিম জং উনের উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক ফুটবলে আন্তর্জাতিক ভাবে দারুণ কিছু সাফল্য অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় আজ তারা বাংলাদেশের বিপক্ষেও শক্তিশালী ফুটবল উপহার দিয়েছে। জাপানে তারা স্বর্ণপদক জয়ের অন্যতম ফেভারিট দল হিসেবে খেলতে এসেছে।

বিরতির আগে বাংলাদেশের জালে তারা সাত গোল দিয়েছে। ম্যাচের ১০ মিনিটে রিয়ং জংয়ের জোড়া গোলে ব্যবধান দ্বিগুণ করে উত্তর কোরিয়া। ১২ মিনিটে হোয়াং ইউ ইয়ং গোল করে ব্যবধান ৩-০ করেন। এরপর ১৮ ও ৩৫ মিনিটে চ্যা আন ইয়ংয়ের জোড়া গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-০। ৪০ ও ৪৩ মিনিটে কিম কিয়ং ইয়ং আরও দুই গোল করেন।

বিরতির পর আরও তিন গোল হজম করেছে বাংলাদেশ। রিং সং, জং কুম ও হান জিন হং স্কোরশিটে নাম লিখিয়েছেন।

আগামী বৃহস্পতিবার এই মাঠেই গ্রুপের আরেক শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসি

কিম জং উনের মেয়েদের গোলের মিসাইল উৎসব, ১০ গোল হজম করল বাংলাদেশ

আপডেট সময় ০৫:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬