ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভূমিকম্পের তথ্য বিকৃত করার অভিযোগে পদত্যাগের সিদ্ধান্ত জাপানের পারমাণবিক কেন্দ্রপ্রধানের Logo ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার Logo কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় ঘোষণা কাল Logo ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক Logo ছুরি ভেঙে বেঁচে যায় প্রাণ, হামলাকারীর ওপর ক্ষোভ নেই সাইফের Logo দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া Logo বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব Logo জাতিসংঘকে ইউনিফিল প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান লেবাননের Logo গৃহকর্ত্রীর গরম খুন্তির ছ্যাঁকায় ক্ষতবিক্ষত তানিয়া, মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালে Logo সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

মেসির চোখধাঁধানো গোলের পরেও মায়ামির স্বপ্নভঙ্গ

লিওনেল মেসির এক চোখধাঁধানো গোলের পর জয়ের স্বপ্ন দেখছিল ইন্টার মায়ামি। কিন্তু সেটি আর পুরন হলো না। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের গোলে ন্যাশভিল এসসি সমতায় ফিরলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মিয়ামির ব্যবধান দাঁড়িয়েছে ৯ পয়েন্টে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ‘নু স্টেডিয়ামে’ রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচের চতুর্থ মিনিটেই অ্যান্ডি নাজারের দারুণ এক পাস ধরে মায়ামির রক্ষণভাগ চিরে ন্যাশভিলকে এগিয়ে নেন সুরিদ। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। মেসির বিপজ্জনক কর্নার ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠায় ন্যাশভিল গোলরক্ষক রিড বেকার-হোয়াইটিং। বিরতির পর রদ্রিগো দে পলের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ায় ২০ গজ দূর থেকে নিচু শটে বল জালে জড়ান আর্জেন্টাইন মহাতারকা। তবে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে মায়ামির দুর্বল রক্ষণের পূর্ণ সুযোগ নিয়ে কাছ থেকে বল জালে পাঠান সেই সুরিদ। ফলে পয়েন্ট ভাগাভাগিতে বাধ্য হয় মায়ামি।

মায়ামির জার্সি গায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল মেসির ৯৯তম গোল। এই নিয়ে চলতি মৌসুমে লিগে তার গোল সংখ্যা দাঁড়াল ১৯-এ, যা তাকে এমএলএস ‘গোল্ডেন বুট’ জয়ের দৌড়ে বেশ ভালোভাবেই টিকিয়ে রেখেছে। ৩৯ বছর বয়সী এই তারকা প্রথমার্ধেও একবার পোস্টে বল লাগিয়েছিলেন। পুরো ম্যাচেই বল পায়ে দ্যুতি ছড়ালেও শেষ পর্যন্ত রক্ষণের ব্যর্থতায় জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি তার।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচের মাত্র একটিতে জয় পেল মায়ামি। ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানেই রইল গিয়ার্মো হোয়োসের শিষ্যরা। শীর্ষস্থানে থাকা ন্যাশভিলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর দারুণ এক সুযোগ হাতছাড়া করল তারা। ফলে ৯ পয়েন্টের ব্যবধান নিয়েই টেবিলে সবার ওপরে অবস্থান করছে ন্যাশভিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ভূমিকম্পের তথ্য বিকৃত করার অভিযোগে পদত্যাগের সিদ্ধান্ত জাপানের পারমাণবিক কেন্দ্রপ্রধানের

মেসির চোখধাঁধানো গোলের পরেও মায়ামির স্বপ্নভঙ্গ

আপডেট সময় ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬