ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট Logo পিরোজপুরে গভীর রাতে দুই বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু Logo সাদা না বাদামি চিনি, কোনটি স্বাস্থ্যের জন্য উপকারী Logo শীতের শুরুতেই কুয়াশার সঙ্গে বাড়ছে দূষণের ধোঁয়া Logo রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন Logo রাজধানীতে আরেক বাসে আগুন, আ.লীগের ৩ নেতা গ্রেফতার Logo গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: জামায়াত আমির Logo রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুন Logo গোপালগঞ্জে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের ‘ইয়ুথ অব দ্য ইয়ার ২০২৬’ হলেন বাংলাদেশের ফাতিহা আয়াত

মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই

পারিবারিক আয়োজন, চারপাশে হাসি-আনন্দ। ছোট্ট মেয়েকে ঘিরে স্বজনদের ব্যস্ততা। চলছে জন্মদিনের গান। এমন আবেগঘন মুহূর্তে পরিবারের সবাই যখন একসঙ্গে উদযাপনে মেতে ওঠেন, তখন স্বাভাবিকভাবেই সবার নজর থাকে শিশুটির দিকে। তবে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের ক্ষেত্রে ঘটেছে কিছুটা ভিন্ন ঘটনা।

নেইমার ও ব্রুনা বিয়ানকার্দির মেয়ে মেলের ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সবাই যখন ছোট্ট মেলের জন্য ‘হ্যাপি বার্থডে’ গান গাইছিলেন, তখন নেইমারকে দেখা যায় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতে। পরে জানা যায়, সেই সময় ফোনে পোকার খেলছিলেন তিনি।

অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত ক্যামেরায় ধরা পড়লেও নেইমারের ফোনে ব্যস্ত থাকার দৃশ্যটিই সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি খুব বেশি সময়ের না হলেও পরিবারের সবাই যখন শিশুটিকে ঘিরে উদযাপনে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে নেইমারের ফোন ব্যবহারের বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কেউ ঘটনাটিকে নিছক মজার বিষয় হিসেবে দেখছেন। তাদের মতে, পরিবারের অনুষ্ঠানে উপস্থিত থেকেও ফোনে কিছু সময় বিনোদন নেওয়ায় বড় কোনো সমস্যা নেই। কেউ কেউ আবার নেইমারের এই আচরণকে তার স্বভাবসুলভ ‘মাল্টিটাস্কিং’ হিসেবে দেখছেন। তাদের যুক্তি, নেইমার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবারের সঙ্গেও ছিলেন; একই সঙ্গে ফোনে একটি গেম খেলেছেন এর বেশি কিছু নয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একটি অংশের আপত্তি নেইমারের ফোন ব্যবহারের সময় নিয়ে। তাদের প্রশ্ন, মেয়ের ছয় মাস পূর্তির মতো বিশেষ একটি মুহূর্তে যখন পরিবারের সবাই শিশুটিকে ঘিরে গান গাইছেন, তখন নেইমারেরও কি পুরোপুরি পরিবারের সঙ্গে থাকা উচিত ছিল না?

এ কারণেই কেউ কেউ ঘটনাটিকে ‘রেড ফ্ল্যাগ’ হিসেবেও মন্তব্য করেছেন। তাদের মতে, বিষয়টি শুধু ফোন ব্যবহার করা নয়; বরং পারিবারিক উদযাপনের গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি কী করছিলেন, সেটিই মূল প্রশ্ন।

নেইমার যে সময় ফোনে ছিলেন, তখন পোকার খেলছিলেন এই তথ্য সামনে আসার পর আলোচনায় যোগ হয়েছে আরও একটি বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ব্যবহারকারী ঘটনাটিকে নেইমারের জুয়ার প্রতি সম্ভাব্য আগ্রহের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন। তবে একটি ঘটনার ভিত্তিতে নেইমারের জুয়া-সংক্রান্ত কোনো সমস্যার অস্তিত্ব নিশ্চিত করার মতো তথ্য নেই।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই

আপডেট সময় ০৯:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬