ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট Logo পিরোজপুরে গভীর রাতে দুই বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু Logo সাদা না বাদামি চিনি, কোনটি স্বাস্থ্যের জন্য উপকারী Logo শীতের শুরুতেই কুয়াশার সঙ্গে বাড়ছে দূষণের ধোঁয়া Logo রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন Logo রাজধানীতে আরেক বাসে আগুন, আ.লীগের ৩ নেতা গ্রেফতার Logo গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: জামায়াত আমির Logo রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুন Logo গোপালগঞ্জে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের ‘ইয়ুথ অব দ্য ইয়ার ২০২৬’ হলেন বাংলাদেশের ফাতিহা আয়াত

ব্যালন ডি’অরের দৌড়ে ৩ জনকে বেছে নিলেন ডেম্বেলে

২০২৫ সালে ব্যালন ডি’অর জিতেছেন ফ্রান্সের উসমান ডেম্বেলে। এবারও ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন তিনি। তবে ডেম্বেলের জয়ের সম্ভাবনা ক্ষীণ। তবে নিজের পছন্দের তিন প্রার্থীকে বেছে নিলেন এই ফরাসি তারকা।

বেছে নেওয়ার সুযোগ থাকলে কোন খেলোয়াড়কে ব্যালন ডি’অর দিতেন, এমন প্রশ্নে ডেম্বেলে কোনো সংশয় রাখেননি। তিনি তার প্যারিস সেন্ট জার্মেই সতীর্থ ও জর্জিয়ান তারকা খভিচা কভারাৎস্খেলিয়াকে নিজের ভোটটা দিয়েছেন। সেরা তিনের বাকি দুজন ইংল্যান্ডের হ্যারি কেইন ও সাবেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।

ডেম্বেলে কি নিজেকে কখনও ভোট দিতেন? এমন প্রশ্নের জবাবে এই ফরাসি তারকা বলেন, না, আমাকে যদি বাছাই করার সুযোগ দেওয়া হতো, আমি নিজেকে তালিকায় রাখতাম না এবং ভোটও দিতাম না।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া এই সাক্ষাৎকারে ব্যালন ডি’অর পরবর্তী চাপ নিয়েও কথা বলেছেন ডেম্বেলে। তিনি বলেন, ‘সমালোচিত হওয়াকে আমি পাত্তা দেই না। এটা খেলার অংশ। ফুটবলে আপনি সবসময় সমালোচিত হবেন, আর যখন আপনি ব্যালন ডি’অর জয়ী তখন সেটা আরও বাড়বে।’

ডেম্বেলে আরও বলেন, আমি সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার জিতেছি, তাই আমি এখন আরও বেশি নজরদারিতে। এটা আমাকে হাসায়। আপনাকে সবসময় নজরে রাখা হচ্ছে। কিন্তু এটা আমাকে ভাবায় না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

ব্যালন ডি’অরের দৌড়ে ৩ জনকে বেছে নিলেন ডেম্বেলে

আপডেট সময় ০৬:২৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬