ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার Logo ব্যালন ডি’অরের দৌড়ে ৩ জনকে বেছে নিলেন ডেম্বেলে

ধোনির ২৫ শতাংশ মালিকানা চাওয়া নিয়ে যা জানাল চেন্নাই

চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ২৫ শতাংশ শেয়ার দাবি করেছিলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি—সম্প্রতি এমন এক গুঞ্জনে তোলপাড় শুরু হয় ক্রিকেট বিশ্বে। এমনকি পরে সেই দাবি কমিয়ে ২০ শতাংশে আনলে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ৫.৫ শতাংশ শেয়ার দিতে চেয়েছিল বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে বিষয়টিকে পুরোপুরি কাল্পনিক বলে উড়িয়ে দিয়ে অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে চেন্নাই টিম ম্যানেজমেন্ট।

সিএসকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিয়ে মুখ খুলে জানান, ধোনি কখনোই এমন দাবি জানাননি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে তিনি বলেন, ‘এমএস (ধোনি) কখনোই আমাদের কাছে এমন কিছু চাননি। এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে কখনো কোনো আলোচনাই হয়নি।

এমনকি ফ্র্যাঞ্চাইজির প্রধান এন শ্রীনিবাসনের সঙ্গেও তার এ ধরনের কোনো কথা হয়েছে বলে আমাদের জানা নেই।’

অবশ্য সিএসকে-তে ধোনির শেয়ার থাকার বিষয়টি একেবারে ভিত্তিহীন নয়। আনলিস্টেড বা অনথিভুক্ত কম্পানি হওয়ায় শেয়ার বাজার থেকে সরাসরি না হলেও অফ-মার্কেট লেনদেনের মাধ্যমে যে কেউ এই ফ্র্যাঞ্চাইজির শেয়ার কিনতে পারেন। সে হিসেবে ধোনির ঝুলিতে সিএসকের এক লাখেরও বেশি শেয়ার রয়েছে।

তবে ৩০ কোটিরও বেশি শেয়ারের বিশাল মূলধনের জায়গায় এই পরিমাণটি খুবই সামান্য। বর্তমানে সিএসকে-র নিয়ন্ত্রণ রয়েছে সাবেক বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন পরিবারের হাতে, যাদের মালিকানা ৫৫ শতাংশেরও বেশি। বর্তমান বাজারমূল্য অনুযায়ী ধোনির থাকা শেয়ারের আনুমানিক মূল্য ২.৬ থেকে ৩ কোটি টাকা।

এদিকে ধোনির মতো একজন ক্রিকেটারের ২৫ শতাংশ শেয়ার চাওয়ার দাবিকে ‘অবাস্তব’ ও ‘পরিকল্পিতভাবে ছড়ানো গল্প’ বলে আখ্যা দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘চেন্নাই সুপার কিংস একটি বিশাল ব্র্যান্ড, পাঁচবারের আইপিএল বিজয়ী টিম।

আন্তর্জাতিক স্তরেও একাধিক ফ্র্যাঞ্চাইজি রয়েছে তাদের। বর্তমান মূল্যায়নে কোনো ফ্র্যাঞ্চাইজির দাম যদি ১.৮ বিলিয়ন ডলার হয়, সেখানে ২৫ শতাংশ শেয়ারের মূল্য দাঁড়ায় প্রায় ৪০০ মিলিয়ন ডলার। কোনো ফ্র্যাঞ্চাইজি কাউকে বিনামূল্যে এত কোটি টাকা দিয়ে দেবে না। এটি সম্পূর্ণ অবাস্তব একটি বিষয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস

ধোনির ২৫ শতাংশ মালিকানা চাওয়া নিয়ে যা জানাল চেন্নাই

আপডেট সময় ১২:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬