ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই Logo আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo সাংবাদিকরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী Logo সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন : আইনমন্ত্রী Logo হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু Logo ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৪৩ Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আর্জেন্টিনার সাফল্যের নেপথ্যের কারিগরের বিদায়

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ডাগআউটে আট বছরের সফল অধ্যায় শেষ করতে যাচ্ছেন ওয়াল্টার স্যামুয়েল। লিওনেল স্কালোনির দীর্ঘদিনের সহকারী কোচ হিসেবে যিনি দলের শিরোপা জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তিনি আর নতুন চুক্তি করবেন না।

৪৮ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করবেন আগামী ৩০ ডিসেম্বর। নিজের সিদ্ধান্তের কথা এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি। সহকারী কোচের ভূমিকা ছেড়ে এবার প্রধান কোচ হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করতে চান স্যামুয়েল। তাঁর লক্ষ্য ইউরোপের কোনো ক্লাবের দায়িত্ব নেওয়া। ২০২৭ সাল থেকে সেই পথে হাঁটতে চান তিনি এবং আগামী কয়েক মাস সেই প্রস্তুতিতেই কাটাবেন।

স্কালোনির সঙ্গে স্যামুয়েলের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। এরপর লা আলবিসেলেস্তের অন্যতম সফল সময়ের অংশ হয়ে ওঠেন তিনি। ডাগআউটে বসে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ের সাক্ষী হয়েছেন।

শুধু শিরোপা জয়ের সঙ্গী নন, দলের কৌশলগত প্রস্তুতিতেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে রক্ষণভাগ এবং আক্রমণ-রক্ষণ দুই ধরনের সেট-পিস উন্নতিতে কাজ করেছেন তিনি। স্কালোনির আস্থাভাজন সহযোগী হিসেবে দলের অভ্যন্তরীণ কাঠামোতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছিলেন।

স্যামুয়েলের বিদায়ের পাশাপাশি কোচিং স্টাফের আরও দুই পরিচিত মুখ পাবলো আইমার ও রবার্তো আয়ালার ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। স্কালোনি থাকলে তাঁরা দুজন থাকতে পারেন। অন্যথায় নতুন কোনো দলের কোচিং স্টাফে যোগ দিতে পারেন তাঁরা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই

আর্জেন্টিনার সাফল্যের নেপথ্যের কারিগরের বিদায়

আপডেট সময় ১০:২৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬