ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার Logo ব্যালন ডি’অরের দৌড়ে ৩ জনকে বেছে নিলেন ডেম্বেলে

জাপানের কাছে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে জাপানকে হারাতে হতো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে। তাহলেই মিলতো আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র হকি বিশ্বকাপের টিকিট। তবে জাপানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের যুবারা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাপানের কাছে ৬-২ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতেই শেষ হয়ে গেছে বাংলাদেশের জুনিয়র বিশ্বকাপে খেলার আশা। জাপান জেতায় আগামীকাল তারা পঞ্চম থেকে ষষ্ঠ হওয়ার লড়াইয়ে চীনের মুখোমুখি হবে। সেই ম্যাচের জয়ী দল হবে টুর্নামেন্টে পঞ্চম আর পরাজিত দল ষষ্ঠ।‎

আগামীকাল সপ্তম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ

চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে জাপানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। মাত্র দুই মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে যুবারা। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করে জাপান। এতে ৩-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে মেহেদী একটি গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু জাপানের আক্রমণ থামেনি। এই কোয়ার্টারেই আরও তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় জাপান। ‎‎চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে মুন্না বাংলাদেশের দ্বিতীয় গোলটি করেন। তবে শেষ পর্যন্ত বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

বাংলাদেশের এখন আর মাত্র একটি ম্যাচ বাকি। শনিবার (১২ সেপ্টেম্বর) সপ্তম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবে তারা। জিতলে সপ্তম হবে বাংলাদেশ, আর হারলে অষ্টম। বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ হারানো বাংলাদেশ এখন টুর্নামেন্ট শেষ করতে চায় অন্তত সপ্তম হয়ে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস

জাপানের কাছে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

আপডেট সময় ০৪:৩৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬