ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেলুচিস্তানে পাক সেনার কনভয়ে হামলা, নিহত ২৫

পাকিস্তানের বেলুচিস্তানে দেশটির সেনাবাহিনীর দুটি কনভয়ে পৃথক হামলায় অন্তত ২৫ সেনা নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) জানায়, জিয়ারত ক্রস ও সুরাবের হাজিকায় এসব হামলা চালানো হয়েছে।

সংগঠনটির মুখপাত্র জিয়ন্দ বালোচের দাবি, জিয়ারত ক্রস এলাকায় সেনাবাহিনীর একটি কনভয়ের দুটি গাড়িতে সংগঠনটির ‘ফতেহ স্কোয়াড’ হামলা চালায়। এতে ১৮ সেনা নিহত হন। একই সময়ে সুরাবের হাজিকায় ‘স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড’ (এসটিওএস) সেনাবাহিনীর আরেকটি কনভয়ে হামলা চালিয়ে ৭ সেনাকে হত্যা করা হয়েছে।

হামলার পর বিএলএর মিডিয়া আউটলেট ‘হাক্কাল’ একটি ভিডিও প্রকাশ করেছে।

এতে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন জ্বলতে এবং সশস্ত্র ব্যক্তিদের অস্ত্র সংগ্রহ করতে দেখা যায়।

এদিকে হামলার জবাবে বেলুচিস্তানের মাস্তুং, সিব্বি, কোয়েটা ও কালাতে অভিযান চালিয়েছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে ৫০ জন বালোচ বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে পাক সেনাবাহিনী। নিহতদের মধ্যে বিএলএ ও তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যও রয়েছেন।

প্রসঙ্গত, বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে বিএলএ। সংগঠনটি প্রদেশটির পূর্ণ স্বাধীনতার দাবি করে। তবে বিদ্রোহীদের প্রদেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণের দাবিও করে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বেলুচিস্তানে পাক সেনার কনভয়ে হামলা, নিহত ২৫

আপডেট সময় ০৬:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬