চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া থানায় ২০১৩ সালে দায়ের করা একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ১০ বছর থেকে পলাতক আসামি সাইদুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গোপন খবরের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের গোটাপাড়া গ্রামের নিজবাড়িতে অভিযান চালিয়ে সাইদুলকে গ্রেপ্তার করা হয়।
তিনি ওই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
সদর থানার ওসি একরামুল হোসাইন বলেন, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা সাইদুলের বিরুদ্ধে ২০১৩ সালের ২৪ আগস্ট পঞ্চগড়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হওয়ার পর জামিন নিয়ে তিনি ২০১৬ সাল থেকে পলাতক হন। ২০২২ সালের ২৩ আগস্ট তার অনুপস্থিতে পঞ্চগড়ের নারী ও শিশু নির্যতণ দমন ট্রাইবুনাল তাকে যাবজ্জীবন কারাদণ্ড, সেই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।
আসামিকে জিজ্ঞসাবাদের বরাতে ওসি আরো বলেন, পেশায় রাজমিস্ত্রি সাইদুল ২০১৬ সাল থেকে ১০ বছর ভারতের কেরালায় পালিয়ে ছিলেন।
বাড়ি আসার পর বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তাকে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ























