ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর Logo স্বাধীন ও নিরপেক্ষ প্রক্রিয়ায় শ্রমিকদের মজুরি নির্ধারণ করেছে বোর্ড: মাহদী আমিন Logo ইসরায়েলের হামলায় গাজার উপশিক্ষামন্ত্রী নিহত Logo জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন সিভাসুর অধ্যাপক হুমায়ূন কবির Logo বিশ্বকাপ ফাইনাল আয়োজন নিয়ে মাদ্রিদ-বার্সেলোনার টানাটানি, জিতবে কে? Logo রুশ বিমানঘাঁটিতে হামলা চালিয়ে ৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের Logo আইনবহির্ভূতভাবে নিয়োগে বাধা দিলে কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ Logo চুরির জন্য ছাদে অপেক্ষা, দেখে ফেলায় একে একে ৪ জনকে হত্যা Logo কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন শিক্ষার্থী Logo বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান টেলিফোনে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতামত বিনিময় করেন। এছাড়া দুই দেশের দ্বি-পাক্ষিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়েও তাদের মধ্যে কথা হয়।

এর আগে বুধবার হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আঞ্চলিক সংকট এবং ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টির উদ্যোগ নিয়েছে। রোববার লারাক দ্বীপে মার্কিন হামলার পর সংঘাত বৃদ্ধি পায়, যার জবাবে সংযুক্ত আরব আমিরাতসহ ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় তেহরান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

আপডেট সময় ০১:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬