ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo যার মেধা আছে, সেই চাকরি পাবে, তদবিরের সুযোগ নেই: রাশেদ খাঁন Logo ফারজানা রুপার সঙ্গে দুই সন্তানকে দেখা করার অনুমতি দিলো ট্রাইব্যুনাল Logo যে শর্তের বেড়াজালে আটকে আছে লক্ষাধিক শিক্ষকের ভাগ্য Logo আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ Logo বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকতে চায় আইএসডিবি Logo হাম উপসর্গে আরো ৩ প্রাণহানি, আক্রান্ত ১০৪৪ Logo অতিরিক্ত মূল্য ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী Logo বিদেশি অস্ত্রসহ ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ গ্রেপ্তার Logo বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত

মেসির পর আরেক আর্জেন্টাইনের অবসর-ভাবনা

আর্জেন্টিনার আকাশি-নীল তুলে রেখেছেন লিওনেল মেসি। এবার আর্জেন্টাইন কিংবদন্তির মতোই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার চিন্তা করছেন লিয়ান্দ্রো পারেদেস।

নিজের ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে টিওয়াইসি স্পোর্টসকে এমনটাই জানান পারেদেস। মেসির বিদায়ের সঙ্গে ভাবতে হচ্ছে ১০ ম্যাচের নিষেধাজ্ঞাও। ২০২৬ বিশ্বকাপ ফাইনাল হারার পর স্পেনের দুই খেলোয়াড়দের ধাক্কা দেওয়ায় ফিফা থেকে এই শাস্তি পান আর্জেন্টিনার মিডফিল্ডার। এই নিষেধাজ্ঞা শেষ হতে দীর্ঘ সময় লাগবে পারেদেসের।

কেননা বছরে হাতে গোনা কিছু ম্যাচ হয়।

সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার হয়ে খেলাটা কঠিন বলে মনে করছেন পারেদেস। ৩২ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, আমার জন্য খেলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। আগেও বলেছি, নিষেধাজ্ঞা আর লিওর সিদ্ধান্ত—সবকিছু মিলিয়ে আমার পরিস্থিতি আগের মতো নেই।

এ বিষয়ে এখনো কোচের সঙ্গে কথা হয়নি। তবে আলোচনা করব, এরপর তিনি কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার বিষয়।

এর আগে নিজের শাস্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পারেদেস। বোকা জুনিয়র্সের মিডফিল্ডার বলেছেন, এই শাস্তি একেবারেই অতিরঞ্জিত মনে হচ্ছে। সবচেয়ে অদ্ভুত বিষয়, গাভি আমার বুকে এসে ঘুষি মারল অথচ সে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছে! ঠিক আছে, যা হওয়ার হয়েছে।

এখন আমাদের কাজ শাস্তির বিরুদ্ধে আপিল করা। যারা আইনি বিষয়গুলো ভালো বোঝেন, তারা দেখবেন শাস্তি প্রত্যাহার বা কমানো যায় কি না। আমার মতে এটা খুব বেশি কড়া হয়েছে, আশা করি সাজা কমবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মেসির পর আরেক আর্জেন্টাইনের অবসর-ভাবনা

আপডেট সময় ০২:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬