ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে প্রাথমিক স্তর থেকেই উদ্যোগ নিতে হবে: শিক্ষামন্ত্রী Logo আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করছেন বিজয় Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলমান : দীনেশ ত্রিবেদী Logo ‘আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করবে র‌্যাব’ Logo কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী Logo সাহেদ-আজাদসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি Logo আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু Logo স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত Logo ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের Logo বাংলাদেশের এলএনজি জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না

বিরোধের জেরে রাতের আঁধারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান ওই গ্রামের হাফেজ বজলুর রহমান বাড়ির নূর আহমেদের ছেলে।

এ বিষয়ে পুলিশের রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারকে হস্তান্তর করা হবে।

অভিযুক্ত মোজাম্মেল হককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এএসপি।

স্থানীয় বাসিন্দা ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, দীর্ঘ ৯ মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে আবদুল মান্নান ও তার প্রতিবেশী মোজাম্মেল হকের ঝগড়া হয়। এরপর থেকে দুজনের বিরোধ চলে আসছিল। গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজারে বিষয়টি নিয়ে মান্নান ও মোজাম্মেল হকের আবারও ঝগড়া হয়। একপর্যায়ে সেটি হাতাহাতিতে রূপ নেয়। স্থানীয় বাসিন্দারা এ সময় দুজনকে শান্ত করেন। এ ঘটনার পর স্থানীয় মসজিদে এশার নামাজ শেষে রাত সাড়ে নয়টার দিকে বাড়িতে ফিরছিলেন আবদুল মান্নান। এ সময় তার ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মান্নান জানান, রাতের আঁধারে ওত পেতে থাকা মোজাম্মেল হক তাকে কুপিয়ে আহত করে পালিয়েছেন।

এমতাবস্থায় স্থানীয় বাসিন্দারা মান্নানকে উদ্ধার করে প্রথমে রাউজানের পাহাড়তলীর একটি স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

এদিকে এই ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল হকের বক্তব্য জানা সম্ভব হয়নি। তিনি পলাতক।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে প্রাথমিক স্তর থেকেই উদ্যোগ নিতে হবে: শিক্ষামন্ত্রী

বিরোধের জেরে রাতের আঁধারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬