ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত Logo চট্টগ্রামে অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে অস্ত্রের কারখানা, গ্রেপ্তার ২ Logo মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়ের স্ত্রীর বিরুদ্ধে দুদকের কঠোর পদক্ষেপ Logo যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের Logo বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টাঙ্গাইলে সালাউদ্দিন টুকু Logo বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে বিসিবির ৩ কর্মকর্তা নিষিদ্ধ Logo শেখ সেলিমের পরিবারকে ধরতে এবার নোটিশ লটকাচ্ছে দুদক Logo ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির Logo আনসার-ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

দর অপরিবর্তিত রেখে সেপ্টেম্বর মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। এর ফলে সেপ্টেম্বর মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে।

ফলে নতুন মাস সেপ্টেম্বরজুড়ে ডিজেলের দাম লিটার প্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে এর প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য লিটারপ্রতি ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো।

অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকেও বলবৎ থাকবে।

এর আগে ৩০ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে আগস্ট মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

আপডেট সময় ০৪:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬