ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা Logo প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Logo দুই হাত নেই, মুখে কলম ধরে দাখিলে উত্তীর্ণ রিয়াদ Logo হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে ধরা পড়ল বড় অনিয়ম Logo কদমতলীতে রিকশাচালক ইমন হত্যা মামলায় আল-আমিনের যাবজ্জীবন Logo ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ Logo তিন জেলায় আইনশৃঙ্খলা কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ Logo নজরুল বর্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে আজ Logo সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন Logo মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা সিদ্ধান্ত ৭ সেপ্টেম্বর

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যাচ্ছেন হামজা

লেস্টার সিটি ছেড়ে স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে চলছেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ট্রান্সফার ডেডলাইনের আগে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটিতে যোগ দেওয়ার পথে রয়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

লেস্টার সিটির সঙ্গে হামজার স্থায়ী দলবদলের ব্যাপারে শেফিল্ড ইউনাইটেড সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। বাংলাদেশের এই মিডফিল্ডার এখন চ্যাম্পিয়নশিপের দলটির মেডিক্যালের অপেক্ষায়। এরপর বাকি থাকবে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করা।

গত মৌসুমের দ্বিতীয়ার্ধে শেফিল্ডে ধারে খেলেছিলেন হামজা। চ্যাম্পিয়নশিপে ক্লাবটির হয়ে ১৯ ম্যাচ খেলেছেন, যার ১৬টিতেই ছিলেন শুরুর একাদশে। তার দলকে প্লে-অফ ফাইনালেও তুলতে সাহায্য করেছিলেন হামজা। তবে ফাইনালে সান্দারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ফেরা হয়নি শেফিল্ডের।

মাত্র সাত বছর বয়সে লেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন হামজা। দুটি লোনে বার্টন অ্যালবিয়নে খেলার পর ২০১৭ সালে লেস্টারের মূল দলে জায়গা করে নেন তিনি। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৬৬টি সিনিয়র ম্যাচ খেলেছেন এই বাংলাদেশি মিডফিল্ডার।

শেফিল্ডে হামজার ফেরার পেছনে আছে দলটির প্রথম পছন্দের রাইটব্যাক ফেমি সেরিকির চোটও। হামজার একাধিক পজিশনে খেলতে পারার দক্ষতা শেফিল্ডের জন্য বাড়তি সুবিধা। মিডফিল্ডের পাশাপাশি রাইটব্যাকেও খেলতে পারেন তিনি। ফলে চোটের কারণে তৈরি হওয়া সমস্যারও একটি সমাধান দেখছে ক্রিস ওয়াইল্ডারের দল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যাচ্ছেন হামজা

আপডেট সময় ১০:৫৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬