ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গে ভাইদের প্রতিভা : এক ভাই ব্যাটিং করছেন, আরেক ভাই আঁকছেন

ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে চলছে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট। সেখানে গে পরিবারের দুই ভাই দেখাচ্ছেন দুই ধরনের প্রতিভা।

লর্ডসের ২২ গজে এমিলিও গে যখন পাকিস্তানি বোলারদের সামলাচ্ছেন, তখন তার ভাই সিমিওন গে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন মাঠের সৌন্দর্য।

লর্ডস টেস্টে ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামা এমিলিও গে প্রথম ইনিংসে ৭ ও দ্বিতীয় ইনিংসে ৩১ রান করেছেন। ৩৮৯ রান তাড়া করতে নামা পাকিস্তান আজ চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৩ উইকেটে করেছে ৫৩ রান।

তবে আপাতত ব্যতিক্রমী এই ঘটনায় আলোচনায় দুই ভাই।

এমিলিও যখন ব্যাট হাতে নিজের সামর্থ্য প্রমাণে ব্যস্ত, তখন ক্রিকেট তীর্থ লর্ডসের দৃশ্য ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন সিমিওন। ভাইয়ের খেলা দেখার পাশাপাশি শিল্পী হিসেবে নিজের প্রতিভারও জানান দিয়েছেন তিনি।

ক্রিকেট ও শিল্পের এমন মেলবন্ধন লর্ডসের পরিবেশকে করে তুলেছে আরো আকর্ষণীয়। দুই ভাইয়ের এই ভিন্নধর্মী প্রতিভার গল্প ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৭:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬