ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২০ টাকার জন্য বাবার সামনে ছেলেকে খুন, আসামির ২৫ বছরের কারাদণ্ড Logo কটিয়াদীতে পিকআপের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ৩ ও আহত ৫ Logo সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর Logo রাজধানীর গুলশানে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া একজন গ্রেপ্তার Logo থানার ভেতর জয় বাংলা স্লোগান, আ. লীগ নেতার ৫ স্বজন আটক Logo চবির ৭৫ কোটি টাকার দরপত্র জালিয়াতি জি কে শামীমের বিচার শুরু Logo নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০ Logo মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার Logo বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে: শিক্ষামন্ত্রী Logo চার বছরে চেলসি-ভিলা চুক্তির অষ্টম খেলোয়াড় এমিলিয়ানো মার্তিনেজ

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই : কৃষিমন্ত্রী

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই জানিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নীতিমালা অনুযায়ী সার সরবরাহ-ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা-২ সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

প্রশ্নটি টেবিলে উত্থাপিত করা হয়।

চুয়াডাঙ্গা-২ সংসদ সদস্য মো. রুহুল আমিন প্রশ্ন রেখে বলেন, বর্তমানে দেশে সারের চাহিদার পরিমাণ কত; চাহিদা অনুযায়ী ঘাটতি আছে কি না; থাকলে তা কী এবং কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ করার পদক্ষেপ গ্রহণ করা হবে কি না?

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে নীতিমালা অনুযায়ী সার সরবরাহ-ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। কৃষকদের কাছে সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সার বিতরণ কার্যক্রম মাঠপর্যায়ে নিবিড় মনিটরিং অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে অঞ্চল, জেলা ও গুদামভিত্তিক চাহিদা, বরাদ্দ ও মজুত পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হয়। কোনো এলাকায় চাহিদার তুলনায় মজুত কম পরিলক্ষিত হলে প্রয়োজন অনুযায়ী অন্য গুদাম/অঞ্চল হতে সার সরবরাহের মাধ্যমে ঘাটতি সমন্বয় করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

২০ টাকার জন্য বাবার সামনে ছেলেকে খুন, আসামির ২৫ বছরের কারাদণ্ড

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই : কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৪:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬