ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু Logo তিন বছরে ২৯০ তরুণীর স্টেম খাতে চাকরি-ইন্টার্নশিপের সুযোগ Logo গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল ও নাপোলির কাছে জয়বঞ্চিত ম্যানসিটি Logo গ্রামীণ ব্যাংকে হামলা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের Logo নতুন পরিচয়ে বিজয় সেতুপতি Logo দাম নিয়ন্ত্রণে খেজুর, আপেল, কমলায় শুল্ক কমাল এনবিআর Logo চার বিশ্ববিদ্যালয় ও কৃষিগুচ্ছে ভর্তির তোড়জোড়, আজ শুরু আবেদন Logo পিরোজপুরে ৩ যুবকের দাফন-সৎকার সম্পন্ন, একসঙ্গে দুই খালাতো ভাইয়ের জানাজা Logo মিস ইউনিভার্সের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেন মাহি

এমএসএমইকে বৈশ্বিক সাপ্লাই চেইনে যুক্ত করতে চায় ইউএনডিপি

দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) বৈশ্বিক সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত করে রপ্তানি সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে বাণিজ্য সহজীকরণ, কাস্টমস প্রক্রিয়ার জটিলতা কমানো এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ও দর-কষাকষিতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতেও সহযোগিতার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রড্রিকসের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ইউএনডিপি জানায়, বাংলাদেশের অর্থনীতিতে এমএসএমই খাতের অবদান উল্লেখযোগ্য হলেও আন্তর্জাতিক বাজারে এ খাতের অংশগ্রহণ এখনও সীমিত। দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি ব্যবহার, অর্থায়নের সুযোগ বৃদ্ধি এবং বাজারসংযোগ জোরদারের মাধ্যমে এ খাতকে বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার বড় সুযোগ রয়েছে।

ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রড্রিকস বলেন, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক সাপ্লাই চেইনের অংশ হিসেবে গড়ে তোলা গেলে কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় বৃদ্ধি এবং অর্থনীতির বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ জন্য প্রশিক্ষণ, প্রয়োজনীয় টুলস এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা করতে চায় ইউএনডিপি।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়াতে কাস্টমস প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় বিলম্ব কমানো এবং বাণিজ্য সহজীকরণে আরও উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) এবং অন্যান্য আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা বাড়াতে কারিগরি সহায়তা দেওয়া যেতে পারে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এমএসএমই খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি।

তবে অর্থায়নের সীমাবদ্ধতা, দক্ষতার ঘাটতি এবং বাজারে প্রবেশের বাধা এখনও বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে উন্নয়ন সহযোগীদের সমর্থন প্রয়োজন।

তিনি জানান, ব্যবসার লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সরকার ধারাবাহিক সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগে কোনো কোনো অনুমোদন পেতে প্রায় তিন মাস সময় লাগলেও বর্তমানে তা দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ আরও উন্নত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে দেশের উচ্চ লজিস্টিকস ব্যয় এবং বন্দর ব্যবস্থাপনার দক্ষতা নিয়েও আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য পরিবহন, খালাস ও সরবরাহ ব্যবস্থার সময় ও ব্যয় কমাতে সরকার কাজ করছে। আন্তর্জাতিক মানের বন্দর ও টার্মিনাল ব্যবস্থাপনা চালু করা গেলে বাংলাদেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে।

ইউএনডিপি বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে। সংস্থাটি জানায়, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনীতির বহুমুখীকরণে সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সহযোগিতা কর্মসূচি পুনর্বিন্যাস করা হবে। আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছেন বলে বৈঠকে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্টদের মতে, এমএসএমই খাতকে বৈশ্বিক সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত করা গেলে দেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু

এমএসএমইকে বৈশ্বিক সাপ্লাই চেইনে যুক্ত করতে চায় ইউএনডিপি

আপডেট সময় ০৩:০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬