দলবদলের মৌসুমের শেষভাগে এসে বড়সড় চমক দিতে যাচ্ছে লিভারপুল। আক্রমণভাগ শক্তিশালী করতে পিএসজি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়াতে ফরাসি ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ ক্লাবটি।
সব ঠিক থাকলে তারকা ফরোয়ার্ডকে পেতে লিভারপুলের খরচ হতে পারে ১২৩ মিলিয়ন পাউন্ড পর্যন্ত। যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার কোটি টাকার বেশি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, চুক্তির প্রাথমিক ফি ১০৬ মিলিয়ন পাউন্ড। তবে পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন শর্ত বা বোনাসসহ আরও ১৭ মিলিয়ন পাউন্ড যোগ হতে পারে।
রাইট ফুটেড খেলোয়াড় বারকোলা লেফট উইংয়ে খেলতে পছন্দ করেন। তার আগমনে লেফট উইঙ্গার কোডি গাকপোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এদিকে এই ডাচ ফরোয়ার্ডকে নিয়ে টটেনহাম ও ম্যানচেস্টার সিটি আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে।
মোহাম্মদ সালাহর ক্লাব ছাড়ার পর আক্রমণভাগের শূন্যতা পূরণ করতে ২৩ বছর বয়সী এই তারকাকে দলে ভেড়াতে আলোচনা শুরু করে অলরেডরা।
দীর্ঘ আলোচনার পর মোটা অংকের ট্রান্সফারে চূড়ান্ত হলো চুক্তিটি।
২০২৩ সালে ৩৮.৫ মিলিয়ন পাউন্ড ফি-তে লিওঁ থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন তিনি। ফরাসি এই ক্লাবের হয়ে তিনটি লিগ ওয়ান, দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ফ্রেঞ্চ কাপ এবং একটি করে উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন তিনি। বিশ্বকাপে ফ্রান্সের হয়ে গোলও করেছিলেন তিনটি।
তিনি ডানদিকে বা মাঝখানেও খেলতে পারেন।
এতে ইনজুরিতে থাকা হুগো একিতি ও আলেকজান্ডার ইসাক উভয়ের বিকল্প হিসেবে খেলতে পারবেন।চলতি দলবদলের শুরুতে ইয়ান দিওমান্দে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায়।
চলতি দলবদলের শুরুতে ইয়ান দিওমান্দে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া। বার্কোলা লিভারপুলের কাছে অগ্রাধিকারে ছিল। ১২৩ মিলিয়ন পাউন্ড পর্যন্ত মূল্যে এই ফরাসি খেলোয়াড়ের অ্যানফিল্ডে যোগদান, লিগ ওয়ান ছেড়ে যাওয়া কোনো খেলোয়াড়ের জন্য রেকর্ড ট্রান্সফার ফি এটা।
বাংলা৭১নিউজ/আরএইচ




























