ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মানুষের জীবনে স্পর্শের প্রয়োজনীয়তা কতটুকু? Logo হালাল রিজিক বৃদ্ধির দোয়া Logo কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে পেস্তা বাদাম Logo ইনফান্তিনোর বিরুদ্ধে কেন ফৌজদারি অভিযোগ দায়ের করছে উয়েফা Logo সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য Logo সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ Logo চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ড্র: লিগ পর্বেই মুখোমুখি ইউরোপের মহারথীরা Logo গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০ Logo বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতা নতুন অধ্যায়ের সূচনা: মাহদী আমিন Logo আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্পের

জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

সংবিধান সংশোধন কমিটি গঠন, জুলাই সনদের রূপরেখা বাস্তবায়ন এবং গণভোটের রায়সংক্রান্ত বিল পাসের বিষয়ে নীতিগত আপত্তি জানিয়ে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশনে কার্যাবলি চলাকালে এই ওয়াকআউটের ঘোষণা দেওয়া হয়।

সংসদ ভবন সূত্রের তথ্য অনুযায়ী, আজ রাত আটটার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের দিনের নির্ধারিত সূচি মেনে আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলি শুরু হয়। এর পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জরুরি বিষয়ে কথা বলার আনুষ্ঠানিক অনুমতি চান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ডেপুটি স্পিকার তাকে কথা বলার সুযোগ দিলে বিরোধীদলীয় নেতা সরকারের গৃহীত বেশ কিছু প্রস্তাবিত বিল ও প্রশাসনিক প্রক্রিয়ার ওপর ক্ষোভ প্রকাশ করেন। বক্তব্যে তিনি সংবিধান সংশোধন কমিটি গঠন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি জুলাই সনদের বাস্তবায়ন নির্দেশিকা এবং গণভোটের রায় কার্যকরের বিষয়ে আনীত একাধিক বিলের ওপর তীব্র আপত্তি জানান।

বক্তব্য শেষে অনাস্থা ও প্রতিবাদ জানিয়ে ডা. শফিকুর রহমান সংসদ থেকে কক্ষত্যাগের সিদ্ধান্ত জানান। এরপর তার নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা একযোগে অধিবেশন কক্ষ ত্যাগ করে ওয়াকআউট করেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মানুষের জীবনে স্পর্শের প্রয়োজনীয়তা কতটুকু?

জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আপডেট সময় ০৯:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬