ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা Logo নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১ Logo বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন যেভাবে Logo ভারতে ককরোচ পার্টির বিক্ষোভে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ অ্যামনেস্টির Logo আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন: ইসলামী আন্দোলন Logo সোনারগাঁয়ে পুলিশ পরিচয়ধারীসহ গ্রেপ্তার ২৪ Logo রাজধানীতে অস্ত্র মামলায় ৬ আসামির তিন দিনের রিমান্ড Logo যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু Logo রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo আমি বাংলাদে‌শি’, ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরের কাছে এক বাণিজ্যিক ট্যাংকার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও সোমবার (২৪ আগস্ট) জানিয়েছে, বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে এক অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজের মূল ডেকে আগুন ধরে যায়।

কোম্পানির নিরাপত্তা কর্মকর্তার বরাতে সংস্থাটি বলেছে, ট্যাংকারে ওই বস্তুটি আঘাত হানার পর ডেকে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ইউকেএমটিও জানায়, হামলার পর জাহাজের সব ক্রু নিরাপদ ও অক্ষত আছেন। পরিবেশের ওপরও কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি বলে জানানো হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, জরুরি নিরাপত্তা ব্যবস্থা দ্রুত ও সফলভাবে নেওয়া হয়েছে। একইসঙ্গে লোহিত সাগরের এই কৌশলগত পথে চলাচলকারী সব জাহাজকে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং কোনো সন্দেহজনক তৎপরতা দেখলে তাৎক্ষণিকভাবে খবর দিতে আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর বারবার হামলার ঘটনা ঘটছে। এ কারণে এ অঞ্চল দিয়ে জাহাজ চলাচল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা

আপডেট সময় ০৫:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬