ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম Logo রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে আটক ১০ Logo পানি, বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন সহযোগিতা চায় বাংলাদেশ Logo নাইজেরিয়ায় মসজিদে হামলার পর ৬০০ জন অপহরণের দাবি Logo এআইয়ের জন্য ১০.২ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি, ধাক্কা খেল আলিবাবা Logo দেশের অধিকাংশ ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী Logo ৫০০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসায় কাজ করবে ৬০টি অ্যাম্বুলেন্স Logo পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ Logo নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী Logo বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির

অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করাও বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। ডারউইনে ৯ উইকেটের জয়ে সিরিজ শুরু করেছিল টাইগাররা। তবে সিরিজের শেষটা ভালো হয়নি। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে দুই দিনের মধ্যেই ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শেষটা ভালো না হলেও, অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে স্বাগতিক দলের বিপক্ষে জয়কে বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবেই দেখছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ প্রকাশ করে প্রধান নির্বাচক বলেন, ‘প্রত্যাশা তো আসলেই বেশি ছিল। একটা সুযোগ তৈরি করেছিলাম সিরিজ জেতার। কিন্ত অস্ট্রেলিয়া টেস্টের এক নম্বর দল। আমরা জানতাম তারা তাদের সর্বশক্তি নিয়ে এই ম্যাচটা খেলবে এবং অবশ্যই প্র্যাকটিক্যালি ২-০ তে হারানোটা একটু বেশি হয়ে যায়। কিন্তু আমরা আরও বেটার ক্রিকেট খেলতে পারতাম।’

প্রথমবারের মতো টেস্ট র‍্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। এ প্রসঙ্গে বাশার বলেন, ‘অবশ্যই বিশাল অর্জন। শুধু আমাদের জন্য না, আপনি যদি পুরো বিশ্বে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যারা ফলো করেন তাদেরও যদি আপনি ফলো করেন, সবাই কিন্তু এই অ্যাচিভমেন্টকে অনেক উপরের দিকে দেখছে। আমার মনে হয় টেস্ট দল হিসেবে আমি এখনই বলব না যে আমরা একদম খুব ভালো দল হয়ে গিয়েছি। আমার মনে হয় এখন আমাদের অনেক দূর যেতে হবে। কিন্তু এখন নিজেদের একটা স্টেটমেন্ট দিতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘শুধুমাত্র অস্ট্রেলিয়া টেস্ট নয়, আপনি যদি আমাদের আগের টেস্ট ম্যাচগুলো দেখেন পাকিস্তানের সঙ্গে বা তার আগের টেস্টগুলো যদি খেয়াল করে দেখেন আমরা কিন্তু টেস্ট এখন নিয়মিত জিতছি। আপনি যদি স্ট্যাটস দেখেন ২০০০ সাল থেকে এবং এই লাস্ট ২ বছরের পরিসংখ্যান দেখেন, আপনাকে বলতে হবে বাংলাদেশ টেস্ট ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে। আমরা এখন খুব ভালো অবস্থায় আছি টেস্ট চ্যাম্পিয়নশিপে। আমাদের সামনের ৫টা টেস্ট ম্যাচ আছে যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো দেখা যাক সেটা কী হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম

অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করাও বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন

আপডেট সময় ০২:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬